সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

বন্যাদুর্গত হাজার পরিবারে ত্রাণ সহায়তা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন ডেক্স: নাটোরের সিংড়া উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বৃহস্পতিবার (১৬ জুলাই) শেরকোল ইউনিয়ন ও চামারীর ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরনকালে জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ‘বৈশ্বিক মহামারির সম্মুখীন আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা ভাইরাস ছাড়াও ঘূর্ণিঝড় এবং বন্যার ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বারবার এসেছে পিছপা হয়নি। মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, ‘এবারও চলনবিলে প্রাকৃতিক দুর্যোগে আমি আপনাদের সামনে এসেছি। দুঃখের দিনে দুরে থাকতে পারি না। তাই করোনার এ সময়ে ঘরে থাকতে পারছিনা। এজন্য ছুটে এসেছি। জনগণের কল্যাণে কাজ করছি। আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ। ৬৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষক ও কৃষি উন্নয়নে সরকার চলন বিল উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে চলনবিলে আমূল পরিবর্তন ঘটবে।’

দায়িত্ব কর্তব্য অবহেলা না করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার ব্যাপক উন্নয়ন করছেন। শেরকোলের এ ইউনিয়নে সরকারি কলেজ রয়েছে, ২৫৪ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক করা হচ্ছে। ইতিমধ্যে বন্যা দুর্গতদের জন্য ভাগনাগকান্দী ও চকপুর আশ্রয়ন খুলে দেওয়া হয়েছে। ৫ টি ইউনিয়ন এবং পৌর এলাকার কিছু মহল্লা প্লাবিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যায় গৃহহীন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সাপে কামড় দিচ্ছে, এমন পরিস্থিতির কারণে সবাইকে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শত বাধা বিপত্তি নিয়ে জনগণের পাশে ছিলেন। তিনি এ দিনে কারাভোগ করেছিলেন। কখনো জনগণের কাছ থেকে কোনো ষড়যন্ত্র তাকে দুরে রাখতে পারেনি। পরে প্রতিমন্ত্রী বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং গুরনই নদীর শাহাবাজপুর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।’

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবু রায়হান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার আব্দুল জব্বারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সূত্র: দৈনিক ইত্তেফাক

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি