রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
30 C
Dhaka

ফ্রি ইন্টারনেট ব্যবহারে সতর্ক হওয়া জরুরি : গুগল সিইও

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক বিশ্বের বিভিন্ন দেশে উন্মুক্ত এবং বিনামূল্যের ইন্টারনেট সেবার উপর সাইবার হামলার কথা জানিয়ে সতর্ক করেন গুগলের সিইও সুন্দর পিচাই।

তিনি বলেন, অনেক দেশ তথ্যের অবাধ আদান-প্রদানে বিধিনিষেধ আরোপ করছে এবং অন্যরাও এ পদ্ধতি অনুসরণ করছে।

সোমবার বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে পিচাই তথ্য, কর, এবং গোপনীয়তা সম্পর্কে বিতর্কগুলো তুলে ধরেন এবং তিনি যুক্তি দিয়েছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা আগুন, বিদ্যুৎ বা ইন্টারনেটের চেয়ে বেশি কার্যকর।

পিচাই মনে করেন অনলাইন কন্টেন্ট সম্পর্কিত বিভিন্ন দেশ বিভিন্ন আইন অনুসরণ করে যা বিভিন্ন দেশের জন্য “আলাদা ইন্টারনেট” তৈরি করে। তার মতে উন্মুক্ত এবং বিনামূল্যে ইন্টারনেট হলো একটি ভাল শক্তি এবং আমরা এটিকে কিছুটা ছাড় দিয়েছি।

তিনি “বিভিন্ন ইন্টারনেটস” সম্পর্কে একটি প্রশ্নের জবাবে বলেছিলেন – দেশগুলোতে উল্লেখযোগ্য ভাবে আপত্তিকর অনলাইন কনটেন্ট এর পরিমাণ বেড়ে চলেছে।

গুগলের হেড কোয়ার্টারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিটি দেশেই বিতর্ক হচ্ছে কোন বক্তব্য ঠিক এবং কি অনুমতি দেওয়া উচিত ছিলো নিয়ে। বিশ্বের অনেক দেশ তথ্যের আদান প্রদানে সীমাবদ্ধতা জারি করছে এবং আরো কঠিন হচ্ছে।”

গুগল ও এর মূল সংস্থা এলফাবেট উভয়েরই সিইও এর জন্মস্থান ভারতের তামিলনাড়ু। তিনি বলেছেন যে ভারত তার মধ্যে গভীরভাবে নিহিত এবং তিনি আজ যা তার বড় একটি অংশ।

তিনি শক্তিশালী গণতান্ত্রিক ঐতিহ্য ও মূল্যবোধ সম্পন্ন দেশগুলোকে ইন্টারনেটের খন্ডতার বিরুদ্ধে দাঁড়ানোর আহব্বান জানায়।

পিচাইয়ের মন্তব্য এমন সময়ে এসেছে যখন ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম, সংবাদ প্রকাশক, ওটিটি ওয়েবসাইট এবং অনুসন্ধান ইঞ্জিনগুলিতে এটির নতুন আইটি বিধি প্রয়োগ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি