রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
34 C
Dhaka

ব্যবহারকারিদের গোপনীয়তা রক্ষায় নতুন ঘোষণা দিয়েছে ফেসবুক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুকে তার ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করবে। তারই অংশ হিসেবে মেসেঞ্জারে ভিডিও ও ভয়েস কলের ক্ষেত্রে ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন’ চালু করেছে তারা।

তাতে প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সব তথ্য। এত দিন ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজের ক্ষেত্রে চালু ছিল এই ব্যবস্থা। স্বাভাবিকভাবেই গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি পদক্ষেপ। এরই পাশাপাশি ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রেও আপডেট এনেছে ফেসবুক।

গত শুক্রবার (১৩ আগস্ট) নিজেদের ব্লগে এই ঘোষণার কথা জানিয়েছে ফেসবুক। সেখানে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন’ চালু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে অডিও ও ভিডিও কলের পরিমাণও দ্রুতহারে বেড়েছে। বর্তমানে দৈনিক ১৫ কোটি ভিডিও কল হয়। সেদিকে লক্ষ রেখেই তাই এবার অডিও ও ভিডিও কলের ক্ষেত্রেও এই পরিবর্তন এনেছে ।

ফেসবুক এও জানিয়েছে যে ইনস্টাগ্রামেও এই ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে । তবে আপাতত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে তা প্রয়োগ কর দেখা হবে। এ ছাড়া গ্রুপ চ্যাট, গ্রুপ ভয়েস ও ভিডিও কলের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে ফেসবুক।

অপরদিকে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রে নতুন আপডেট এনেছে ফেসবুক। এই ফিচারে যুক্ত হলো ‘টাইমার কন্ট্রোল’। অর্থাৎ ইউজাররাই ঠিক করে নিতে পারবেন মেসেজ মুছে দেওয়ার সময়সীমা। ৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারা নির্ধারিত সময় বেছে নিতে পারবেন। নির্ধারিত সময়ের পর মেসেজ অটোমেটিক্যালি মুছে যাবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি