মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন টিজার

টেকভিশন২৪ ডেস্ক: “বাংলা হাইপ” শিরোনামে নতুন বাংলা র‌্যাপ গানের টিজার নিয়ে হাজির হয়েছে হিপ হপ জগতে জনপ্রিয় শিল্পী ‘ব্ল্যাক জ্যাং’। ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে এই র‌্যাপ গানটির টিজার। তাছাড়া খুব শীঘ্রই ‘ব্ল্যাক জ্যাং’-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে এই গানটির পুরো ভিডিও। নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহান এ এইচ এম।

হিপ হপের র‌্যাপিং নিয়ে গত ১৩ বছর যাবৎ বাংলাদেশে কাজ করছেন আসিফুল ইসলাম সোহান। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে দেশের হয়ে ‌র‌্যাপিং করেছেন তিনি। হিপ হপ জগতে তিনি পরিচিত ‘ব্ল্যাক জ্যাং’ নামেই। ২০০৯ সালে ‘আপ-টাউন লোকজ’ নামের ব্র্যান্ড থেকে ডেড লাইন লেভেলের আন্ডারে তার প্রথম অ্যালবাম রিলিজ হয়। সেই অ্যালবামের সুপারহিট গান হচ্ছে ‘এই মামা এই’। এছাড়াও তার একক অনেক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে।

এর আগে ‘ব্ল্যাক জ্যাং’ এর “বাংলা হাইপ” এই গানটি গ্লোবাল মিউজিক প্লাটফর্মে প্রকাশ করা হয়। ‘ব্ল্যাক জ্যাং’ এর এই টিজারটি করা হয়েছে ‘জীবন একটা সিনেমার মতো’ এই ধারণা থেকেই। তাছাড়া শীঘ্রই এই গানটির পুরো ভিডিওটি পাওয়া যাবে ইউটিউবে।

বাংলাদেশের র‌্যাপ গান নিয়ে আন্তর্জাতিকভাবে নজর কাড়তে পেরেছেন তরুণ এই ব্ল্যাক জ্যাং। ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ব্ল্যাক জ্যাং-এর জনপ্রিয় গান ‘নো বাউন্ডারিস’, যেটা নেটফ্লিক্সে ‘এক্সট্র্যাকশন’-মুভিতে ফিচার হয়েছে। দর্শকমহলে বেশ সাড়া পায় গানটি। ‘থ্রিলার’ নামে তার আরেক গান মুক্তি পায়। সেটিও বেশ ভাল সাড়া পান তিনি।

নতুন র‌্যাপ গানের টিজার প্রকাশের বিষয়ে আসিফুল ইসলাম সোহান বলেন, “ইতোমধ্যে নতুন গানটি গ্লোবাল মিউজিক প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। সেখানে আমরা বেশ সাড়াও পেয়েছি। এখন আমরা গানটির টিজার নিয়ে আসছি। ইতোমধ্যে গানটির ভিডিও সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি গানটির পুরো ভিডিও নিয়ে আসতে পারবো। নতুন এই ‌র‌্যাপ গানটি আমাদের বাংলাদেশসহ বিশ্বের যে সব দেশে থার্ড জেনারেশনের যেসব বাঙ্গালী রয়েছে তাদেরকে উৎর্সগ করে এই গানটি করা হয়েছে। কারণ ইয়ুথ জেনারেশনই আমাদেরকে প্রচন্ড সার্পোট দিয়ে থাকে।

এছাড়া এই গানটির পুরো ভিডিও নিজস্ব প্রোডাকশের মাধ্যমে করা হচ্ছে, যেটি অনেক সুন্দর হবে। যা র‌্যাপ দর্শকদের কাছে অনেক ভালো লাগবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি