বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
24 C
Dhaka

ফুডপ্যান্ডা বিপিএলে মিনিস্টার ঢাকা দলের স্পেশাল স্পন্সর

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় ক্রিকেটকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর মতো দেশের ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসরের অষ্টম সংস্করণে মিনিস্টার ঢাকা দলের স্পেশাল স্পন্সর হয়েছে অন-ডিমান্ড ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আগামী ২১ জানুয়ারি থেকে বিপিএলের ২০২২ সালের আসর শুরু হবে। 

রবিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই স্পন্সরশিপের ঘোষণা দেওয়া হয়। এ সময় মিনিস্টার ঢাকার খেলোয়াড়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফুডপ্যান্ডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা আম্বারীন রেজা, হেড অব মার্কেটিং মানিষা সাফিয়া তারেকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জন্মশতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবারের বিপিএলের বিশেষ আসরের নাম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি২০ ২০২২। 

এ বছর মিনিস্টার ঢাকার হয়ে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আন্দ্রে রাসেলের মতো তারকা খেলোয়াড়রা গোলাপি আভায় নিজেদের উদ্ভাসিত করবেন। টুর্নামেন্ট চলাকালে গ্রাহকদের উপহার প্রদানসহ তাদের জন্য বিভিন্ন কনটেস্ট আয়োজন করবে ফুডপ্যান্ডা। 

২০১২ সাল থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টোয়েন্টি টোয়েন্টি (টি২০) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে বিপিএলের গর্ভনিং কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে অংশ নিতে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকা খেলোয়াড়রা বাংলাদেশে পাড়ি জমান। ফলে বিপিএলের আসরজুড়েই উৎসবে মেতে ওঠে সারাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি