বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.9 C
Dhaka

ফটোশপ, ক্লাউডসহ অ্যাডোবির ২৭ সফটওয়্যার ও সেবায় নিরাপত্তা ত্রুটি

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ, ক্লাউডসেবা ক্রিয়েটিভ ক্লাউডসহ অ্যাডোবি ইনকরপোরেটেডের ২৯টি সফটওয়্যার ও সেবায় নিরাপত্তা ত্রুটি রয়েছে উল্লেখ করে সতর্কতা জারি করেছে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। প্রতিষ্ঠানটি বলছে, তারা অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যার ও সেবায় কয়েকটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে।

নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে অ্যাডোবির ফটোশপ, ক্লাউড ফিউশন ও ক্রিয়েটিভ ক্লাউডে। এসব নিরাপত্তা ত্রুটিকে ‘উচ্চ’ ঝুঁকি হিসেবেও চিহ্নিত করেছে ভারতের এই নিরাপত্তা সংস্থা। এ ত্রুটির সমাধানে প্রয়োজনীয় নিরাপত্তা প্যাচ উন্মুক্তের জন্য অ্যাডোবিকে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের এই নিরাপত্তা প্রতিষ্ঠানের দাবি, অ্যাডোবির এসব সফটওয়্যার ও সেবায় যেসব নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে, এগুলোকে কাজে লাগিয়ে দূরবর্তী স্থান থেকে সাইবার অপরাধীরা এসবের নিরাপত্তা ভেদ করে ‘আরবিটেরি কোড’ স্থাপন করতে সক্ষম হচ্ছেন। এরপর লক্ষ্যবস্তুতে (টার্গেট সিস্টেম) প্রবেশ করে গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারছেন সাইবার অপরাধীরা। নিরাপত্তা ত্রুটি এড়াতে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের হালনাগাদ করা অ্যাডোবি টুল ব্যবহারের পরামর্শ দিয়েছে।

যেসব টুলে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে, সেগুলো হলো অ্যাডোবি ফটোশপ ২০২৩ ২৪.৭.৩ ও এর–পূর্ববর্তী সংস্করণ, অ্যাডোবি ফটোশপ ২০২৪ ২৫.৭ ও এর–পূর্ববর্তী সংস্করণ, অ্যাডোবি এক্সপেরিয়েন্স ম্যানেজার ক্লাউড সার্ভিস, অ্যাডোবি এক্সপেরিয়েন্স ম্যানেজার ৬.৫.২০ ও এর–পূর্ববর্তী সংস্করণ, অ্যাডোবি অডিশন ২৪.২ ও এর–পূর্ববর্তী সংস্করণ, অ্যাডোবি অডিশন ২৩.৬.৪ ও এর–পূর্ববর্তী সংস্করণ, অ্যাডোবি মিডিয়া এনকোডার ২৩.৬.৫, অ্যাডোবি ফ্রেমমেকার পাবলিশিং সার্ভার ভার্সন ২০২০ আপডেট ৩, অ্যাডোবি কমার্স ২.৪.৭, অ্যাডোবি কমার্স ২.৪.৬-পি৫, অ্যাডোবি কমার্স ২.৪.৫-পি৭, অ্যাডোবি কমার্স ২.৪.৪-পি৮, অ্যাডোবি কমার্স ২.৪.৩-ইএক্সটি৭, অ্যাডোবি কমার্স ২.৪.২-ইএক্সটি৭, অ্যাডোবি কমার্স ২.৪.১-ইএক্সটি৭, অ্যাডোবি কমার্স ২.৪.০-ইএক্সটি৭, অ্যাডোবি কমার্স ২.৩.৭-পি৪-ইএক্সটি৭, ম্যাগেনটো ওপেন সোর্সের বিভিন্ন সংস্করণ, অ্যাডোবি কমার্স ওয়েবহুকা প্লাগইন ১.২.০ থেকে ১.৪.০, অ্যাডোবি ক্লাউড ফিউশন ২০২৩ আপডেট ৭, অ্যাডোবি ক্লাউড ফিউশন ২০২১ আপডেট ১৩, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডেক্সটপ অ্যাপ্লিকেশন ৬.১.০.৫৮৭ এবং অ্যাডোবি অ্যাক্রোব্যাট অ্যান্ড্রয়েড ২৪.৪.২.৩৩১৫৫।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি