বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

ল্যাপটপের ওয়েবক্যাম কাজ না করলে যা করবেন

টেকভিশন২৪ ডেস্ক: ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ভিডিও কল এখন জরুরি বিষয়। অনেক সময় বিভিন্ন ক্রটির কারণে ল্যাপটপে থাকা ওয়েবক্যাম কাজ করে না বা বন্ধ হয়ে যায়। জরুরি মুহূর্তে এমন সমস্যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এ সমস্যার সমাধানও রয়েছে। এগুলো হলো—

প্রাইভেসি সেটিংস চেক করা: ল্যাপটপের ওয়েবক্যাম কাজ না করলে প্রথমেই প্রাইভেসি সেটিংস চেক করে দেখতে হবে। কারণ উইন্ডোজে এমন বিল্ট ইন সেটিংস রয়েছে, যা ওয়েবকলিং অ্যাপগুলোকে (যেমন জুম বা স্কাইপ) ওয়েবক্যাম ব্যবহার করা থেকে বিরত রাখতে পারে। সেজন্য সেটিংস থেকে প্রাইভেসিতে প্রবেশ করে ক্যামেরা অপশনে যেতে হবে। সেখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশনকে ক্যামেরা অ্যাকসেস বা ব্যবহার করার অনুমতি দিতে হবে।

ওয়েবক্যাম ড্রাইভার আপডেট বা পুনরায় ইনস্টল করা: অনেক সময় পুরনো ড্রাইভার সফটওয়্যারের কারণে ওয়েবক্যামের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এজন্য ওয়েবক্যাম ড্রাইভার আপডেট বা হালনাগাদ করে নিতে হবে। আপডেট করতে উইন্ডোজের স্টার্ট মেনুতে ক্লিক করে ডিভাইস ম্যানেজারে যেতে হবে। এরপর ক্যামেরা বা ইমেজিং ডিভাইস অপশনের অধীনে ওয়েবক্যামটি খুঁজে বের করে ড্রাইভার আপডেট অপশনটি নির্বাচন করতে হবে। এরপর হালনাগাদকৃত ড্রাইভার সফটওয়্যারের জন্য স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান অপশনটি সিলেক্ট করতে হবে। এতে কাজ না হলে ওয়েবক্যাম সফটওয়্যারটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে ল্যাপটপটি চালু করতে হবে।

ওয়েবক্যাম সংযোগ ঠিক আছে তা নিশ্চিত করা: সাধারণত ল্যাপটপে বিল্ট ইন ওয়েবক্যাম থাকে। তবে ভালো রেজল্যুশনের জন্য অনেকেই এক্সটার্নাল ক্যামেরা ব্যবহার করে থাকেন। সংযোগের সমস্যার কারণে অনেক সময় ওয়েবক্যাম ঠিকমতো কাজ নাও করতে পারে। তাই এর সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এছাড়া ল্যাপটপের বিল্ট ইন ওয়েবক্যামের জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে ক্যামেরাটি চালু আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।

ভিন্ন কোনো অ্যাপ্লিকেশন দিয়ে পরীক্ষা করা: অনেক সময় ওয়েবক্যাম না চলার সমস্যাটি অ্যাপ থেকেও হতে পারে। তাই এটি কাজ করছে কিনা তা পরীক্ষা করতে ভিন্ন কোনো অ্যাপ ব্যবহার করা উচিত। ওয়েবক্যাম পরীক্ষা করতে উইন্ডোজে ক্যামেরা অ্যাপটি খুলে চেক করা যেতে পারে। যদি ক্যামেরা অ্যাপে ওয়েবক্যামটি কাজ করে তবে বুঝতে হবে সমস্যাটি সম্ভবত অন্য অ্যাপ্লিকেশনের। এক্ষেত্রে সমস্যাযুক্ত অ্যাপটি সমাধানে আপডেট ও পুনরায় ইনস্টল করা যেতে পারে।

উইন্ডোজ ট্রাবলশুটার রান করা: ট্রাবলশুটার নামে উইন্ডোজের নিজস্ব বিল্ট ইন টুল রয়েছে, এর মাধ্যমে ওয়েবক্যামের সমস্যা চিহ্নিত করে সমাধান করা সহজ। এটি ব্যবহার করতে উইন্ডোজের সেটিংস থেকে আপডেট অ্যান্ড সিকিউরিউটি অপশনে গিয়ে ট্রাবলশুটে প্রবেশ করতে হবে। সেখানে ফাইন্ড অ্যান্ড ফিক্স আদার প্রবলেম বিভাগের ক্যামেরা অপশন সিলেক্ট করে প্রোগামটি রান করতে হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশাবলি অনুসরণ করতে হবে। এর পরও যদি ল্যাপটপের ওয়েবক্যাম সমস্যা বিদ্যমান থাকে, তাহলে এটি হার্ডওয়্যার সমস্যাও হতে পারে। এক্ষেত্রে নিজে থেকে কিছু না করে ল্যাপটপ বা কম্পিউটার মেরামতের দোকানে গিয়ে সমস্যার সমাধান করা ভালো। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি