বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

প্রি-সিড রাউন্ডে ২ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ পেল মার্চেন্টবে

তৈরি পোশাক খাতের ডিজিটাইজেশানের জন্য প্রি-সিড রাউন্ডে দুই লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ পেল মার্চেন্টবে।

টেকভিশন২৪ ডেস্ক: প্রি-সিড রাউন্ডে দুই লাখ ৬০ হাজার ডলার অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট পেয়েছে তৈরি পোশাক খাতের বিজনেস টু বিজনেস (বিটুবি) মার্কেটপ্লেস ও সফটওয়্যার সেবা বিষয়ক স্টার্ট-আপ মার্চেন্টবে। প্রি-সিড রাউন্ডের এই বিনিয়োগ মার্চেন্টবে তৈরি পোশাক খাতের জন্য বিশেষায়িত বিজনেস ইন্টেলিজন্স সলিউশান, স্মার্ট ফ্যাক্টরি ম্যানেজমেন্ট টুলস ও বহুমাত্রিক প্ল্যাটফর্ম সেবার উন্নয়নে ব্যবহার করবে।

এই বিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার হোসেন সায়েম বলেন, “তৈরি পোশাক খাতে গুণগত পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে মার্চেন্টবের যাত্রা শুরু হয়েছে। এই বিনিয়োগ তৈরি পোশাক খাতের ডিজিটাইজেশান নিয়ে আমাদের ধারণাগুলোর পূর্ণ বাস্তবায়ন করতে সহায়তা করবে। আমরা আশা করি, খুব দ্রুত মার্চেন্টবেকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের গুণগত পরিবর্তনের বড় প্রভাবক হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।”

বাংলাদেশের তৈরি পোশাক খাতের ডিজিটাইজেশান, সাপ্লাই চেইনের সংযোগ এবং বাংলাদেশ থেকে বৈশ্বিক বায়ারদের সোর্সিংকে সহজ করার স্বপ্ন নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে মার্চেন্টবে লিমিটেড। বর্তমানে মার্চেন্টবে এক হাজারেরও বেশি সাপ্লায়ারের একটি প্ল্যাটফর্ম।

বিগত এক বছর ধরে মার্চেন্টবে বাংলাদেশের সাপ্লায়ারদের ডিজিটাল লিটারেসি এবং তৈরি পোশাক খাতে প্রযুক্তি পণ্যের প্রয়োজনীয়তার স্থানগুলো চিহ্নিত করতে গবেষণা ও উন্নয়নের কাজ করে। করোনাকালে মার্চেন্টবে মার্কেটপ্লেসের মাধ্যমে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে সোর্সিংয়ের সেবা দিয়েছে।

করোনার সময়ে ডিজিটাল ট্রেড উইকের মাধ্যমে ৪০টি দেশের প্রতিনিধিদের সংযুক্ত করে। ডিজিটাল ট্রেড উইকে এক হাজার ৪০০ সাপ্লায়ার ও ৩০০ বায়ারকে সংযুক্ত করতে সক্ষম হয় মার্চেন্টবে। ৭৫টি পাবলিক ও প্রাইভেট সেশানের মাধ্যমে মার্চেন্টবে করোনাকালে করনীয়, ডিজিটাইজেশানের সুবিধা ও প্রয়োজনীয়তা এবং ব্যবসায়িক নানান দিক নিয়ে সাপ্লায়ার ও বায়ারদের সহযোগীতা প্রদান করে।

বর্তমানে তৈরি পোশাক খাতের জন্য বিশেষায়িত যোগাযোগ ও ব্যবস্থাপনা সফটওয়্যার সেবা এবং বিটুবি মার্কেটপ্লেস নির্মাণে কাজ করে যাচ্ছে মার্চেন্টবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি