রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
24 C
Dhaka

পাঠাও বাইক নিয়ে এলো প্রথমবারের মত ‘সেফটি কভারেজ’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও অ্যাপে রয়েছে বিভিন্ন সার্ভিস, যার মধ্যে অন্যতম ‘পাঠাও বাইক’। লোকাল চ্যাম্পিয়ন হিসেবে পাঠাও-ই বাংলাদেশে প্রথম অন-ডিমান্ড রাইড সার্ভিস নিয়ে এসেছে এবং তৈরি করেছে ১ কোটিরও বেশি গ্রাহক, যারা প্রতিনিয়তই পাঠাও-এর বিভিন্ন সার্ভিস ব্যবহার করছে। 

পাঠাও-এর এই দীর্ঘদিনের পথচলায়, টপ-নচ সার্ভিসের পাশাপাশি রাইডার ও ইউজারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছে। নিরাপদ রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে, অনিরাপদ খ্যাপ বর্জন করে যাতায়াতের একটি সুষ্ঠ ইকো-সিস্টেম প্রতিষ্ঠিত করেছে পাঠাও। আর, রাইড সার্ভিসের এই নিরাপত্তা নিশ্চিত করতে পাঠাও নিয়ে এসেছে “সেফটি কভারেজ” নামক ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি, যা রাইডার এবং ইউজার উভয়ের জন্যই প্রযোজ্য।

পাঠাও-এ আছে ৩ লাখেরও বেশি রাইডার, যারা প্রতিনিয়ত কাজ করছে পাঠাও-এর সাথে। আর তাদের কথা মাথায় রেখেই নিরাপদ যাতায়াত ব্যবহারে সেইফটি কভারেজ নিয়ে এসেছে পাঠাও এবং সাথে নতুন  কর্মসংস্থান তৈরীতে ও ভূমিকা রাখছে পাঠাও। 

অ্যাপে রাইড চলাকালীন সময়ে যেকোনো দূর্ঘটনার ক্ষেত্রে রাইডার ও ইউজার উভয়েই এই ফ্যাসিলিটি পাবেন। এই সুবিধায় একজন ইউজার ৫ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল এক্সিডেন্ট কভারেজ ও ১ লাখ টাকা পর্যন্ত মেডিকাল কভারেজ ক্লেইম করতে পারবেন। সেইফটি কভারেজ ক্লেইম করার জন্য রয়েছে সিম্পল ক্লেইম সাবমিশন প্রসেস, যা মাত্র ১০ কর্মদিবসের মধ্যেই ইউজার এবং রাইডার উভয়েই ক্লেইম করে নিয়ে নিতে পারবেন। শুধু পাঠাও অ্যাপেই পাবেন এই সেফটি কভারেজ সুবিধা। 

পাঠাও সবসময় সবার জীবনকে আরও সহজ করতে সময়োপযোগী ও প্রাত্যহিক জীবন নির্ভর ইনোভেটিভ সল্যুশন নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও নিয়ে আসবে। দৈনন্দিন জীবনের প্রতিটি বাঁকে সাথে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে পাঠাও। 

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো তৈরির মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি, সাধারণ মানুষের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। পাঠাও বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম; রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান। ১ কোটিরও বেশি গ্রাহক এবং ৩ লক্ষ চালক-ডেলিভারি এজেন্ট, ৩০ হাজার মার্চেন্ট ও ১০ হাজার রেস্টুরেন্টের সুবিশাল নেটওয়ার্ক নিয়ে পাঠাও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় এঁকে যাচ্ছে এক অভিনব পদরেখা। এ পর্যন্ত বাংলাদেশে ৫ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে পাঠাও এবং তাঁদের উপার্জনক্ষম করে তোলার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ও অবদান রাখছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি