মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.9 C
Dhaka

পহেলা বৈশাখে মিলছে ভিভো’র ৩টি স্মার্টফোনে ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: পহেলা বৈশাখকে সামনে রেখে স্মার্টফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বাংলা নতুন বছরের শুরুতে ওয়াই সিরিজের ৩টি মডেল; ভিভো ভি২৩ই, ভিভো ওয়াই৫৩এস এবং ভিভো ওয়াই১এস- এ ছাড়ের এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি ।

ভিভো’র ঘোষণা অনুযায়ী, ভিভো ভি২৩ই পাওয়া যাচ্ছে ২৫,৯৯০ টাকায়, যার পূর্বমূল্য ২৭,৯৯০ টাকা। ভিভো ওয়াই৫৩এস পাওয়া যাচ্ছে ২০,৯৯০ টাকায়, যার পূর্বমূল্য ২২,৯৯০ টাকা এবং ভিভো ওয়াই১এস পাওয়া যাচ্ছে ৮,৯৯০ টাকায়, যার পূর্বমূল্য ৯,৯৯০ টাকা ।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘ভিভো’র ওয়াই সিরিজ বরাবরই গ্রাহকদের পছন্দের একটি সিরিজ। অল্প দামে ভালো ফিচারের স্মার্টফোন পেতে ভিভো ওয়াই সিরিজের জুরি নেই। বাংলাদেশের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটি হলো পহেলা বৈশাখ । বৈশাখকে সামনে রেখে স্মার্টফোনের চাহিদাও বেশি থাকে। গ্রাহকরা যাতে কম দামে পছন্দের স্মার্টফোনটি কিনতে পারে এজন্যেই আমরা এই মূল্যছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ভিভো ভি২৩ই

অটোফোকাস প্রযুক্তি ও বৈচিত্র্যময় পোর্ট্রইেট মোডসহ ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা রয়েছে ভিভো ভি২৩ই স্মার্টফোনে। পোর্ট্রইেট মোডগুলোর মধ্যে রয়েছে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রইেট এবং মাল্টি স্টাইল পোর্ট্রইেট । স্লিম ডিজাইনে আধুনিক নানা ফিচার ও ব্যাটারি নিয়ে আসা স্মার্টফোন নির্মাতাদের জন্য চ্যালেঞ্জের । ভিভো ভি২৩ই’তে এই চ্যালেঞ্জকেই জয় করেছে ভিভো । স্মার্টফোনটির স্লিমনেস মাত্র ৭ দশমিক ৩৬ মিলিমিটার । স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে । অর্থাৎ মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে ভি২৩ই স্মার্টফোনে । ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি সাধারণ স্মার্টফোনের চেয়ে ৩৩% বেশি দ্রুত চার্জ হবে ।

ভিভো ওয়াই৫৩এস

এদিকে, দুই হাজার টাকা ছাড় দেয়া হয়েছে ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনে । ওয়াই৫৩এস এর র‌্যাম ৮ গিগাবাইট এবং রম ১২৮ গিগাবাইট। এই স্মার্টফোনটিতেও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যুক্ত করা হয়েছে। এই ব্যাটারিকে সাপোর্ট দিতে ওয়াই৫৩এস স্মার্টফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এছাড়া ২ ও ২ মেগাপিক্সেলের আরো দু’টি ক্যামেরা রয়েছে স্মার্টফোনটির পেছনে।

ভিভো ওয়াই১এস

সবচেয়ে কম মূল্যে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই১এস । স্মার্টফোনটির র‌্যাম ২ গিগাবাইট ও রম ৩২ গিগাবাইট । ওয়াই১এস এর ব্যাটারিটি ৪০৩০ মিলিঅ্যাম্পিয়ারের। অলিভ ব্ল্যাক এবং অরোরা ব্লু রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই১এস।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি