বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

সারাদেশে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে ষষ্ঠ বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২। আজ ৭ জুন তারিখে সারাদেশে এ প্রতিযোগিতার স্কুল এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের চুনারুঘাটের মুড়ারবন্দর ইকরা উচ্চ বিদ্যালয় ও গাজীপুর হাইস্কুল এন্ড কলেজ, ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচাঁন শাহ্ উচ্চ বিদ্যালয়, আগারগাও এর আলোক শিক্ষালয়, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা ইমপিরিয়াল কলেজ, মাতুয়াইলের রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুরের ওব্যাট হেল্পার্স, বাড্ডার আনন্দনগর আদর্শ উচ্চ বিদ্যালয়, পাবনা জেলার ভাঙ্গুড়ার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় , সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া মহিলা কলেজ, সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া ইমাম হোসাইন একাডেমি, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

উল্লেখ্য, দেশের হাইস্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা (National High School Programing Contest-NHSPC) হিসাবে অভিহিত করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ,অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজন করা হয়ে থাকে।

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

এবছর ২০২২ সালের আয়োজনে থাকছে অনলাইন প্রস্তুতিমূলক প্রতিযোগিতা, অনলাইন কুইজ ও প্রোগ্রামিং মহড়া প্রতিযোগিতা, অনলাইন বাছাই প্রতিযোগিতা ও অফলাইন জাতীয় প্রতিযোগিতা। এ আয়োজনে শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি) এবং সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম থেকে চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী),এই দুইটি ক্যাটাগরিতে কুইজ অথবা প্রোগ্রামিংয়ের যে কোন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।  

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

উল্লেখ্য,আগামী ৯ জুন তারিখ বিকাল ৩.০০ টায় প্রোগ্রামিং প্রতিযোগিতার মহড়া এবং বিকাল ৪ টায় কুইজ প্রতিযোগিতার মহড়া অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১০ জুন,২০২২ তারিখে প্রোগ্রামিং ও কুইজ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাছাই প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানা যাবে আয়োজনের মূল ওয়েবসাইট https://nhspc.net ঠিকানায় অথবা আয়োজনের ফেসবুক পেইজ fb.com/nhspcbd

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

প্রসঙ্গত,ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে টাফ ডট কো।

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি