রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

অ্যান্ড্রয়েড ডিভাইস, ৪ ও ৫জি’র জন্য নোকিয়া-গুগলের উদ্ভাবনী স্লাইসিং সল্যুশন ট্রায়াল

টেকভিশন২৪ ডেস্ক: নোকিয়া ও গুগল সম্প্রতি ইউই রুট সিলেকশন পলিসি (ইউআরএসপি) প্রযুক্তি ব্যবহার করে ৪জি/৫জি নেটওয়ার্ক ও অ্যান্ড্রয়েড ১৩ ব্যবহারকারি গুগল পিক্সেল ৬ (প্রো) ফোনগুলোর জন্য উদ্ভাবনী নেটওয়ার্ক স্লাইস সিলেকশন ফাংশনলাটি সফলভাবে ট্রায়াল সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। প্রযুক্তিটি চালু করা হলে, তা অপারেটরদের নতুন ৫জি নেটওয়ার্ক স্লাইসিং সেবা প্রদানে সক্ষম করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ এর ফোনগুলোর কাস্টমার অ্যাপ্লিকেশন এক্সপেরিয়েন্স সমৃদ্ধ করবে। এই ইউআরএসপি প্রযুক্তি স্মার্টফোনগুলোতে ভিন্ন এন্টারপ্রাইজ ও কনজ্যুমার অ্যাপ্লিকেশন হওয়া স্বত্ত্বেও সাবস্ক্রাইবারের চাহিদা অনুযায়ী একই সময়ে একাধিক নেটওয়ার্ক স্লাইসে যুক্ত করতে পারে।

ফিনল্যান্ডের টেমপেয়ার-এ অবস্থিত নকিয়া’র নেটওয়ার্ক স্লাইসিং ডেভেলপমেন্ট সেন্টার-এ সম্প্রতি হয়ে যাওয়া এই ট্রায়ালে এলটিই-৫জি নিউ রেডিও স্লাইস ইন্টারনেটওয়ার্কিং ফাংশনালিটিও অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে অপারেটররা স্পেক্ট্রাম ও কভারেজের মতো নেটওয়ার্ক অ্যাসেটগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে।  

ইউআরএসপি সামর্থ্য নেটওয়ার্ক পারফরম্যান্স, ট্র্যাফিক রাউটিং, লেটেন্সি এবং নিরাপত্তার উপর ভিত্তি করে নেটওয়ার্ক স্লাইসিংকে নতুন ধরনের অ্যাপ্লিকেশন এবং ব্যবহারের সুযোগ করে দেয়। যেমন, একজন এন্টারপ্রাইজ গ্রাহক একই সময়ে অন্য একটি স্লাইস ব্যবহার করে একটি ভিডিও কলে অংশগ্রহণ করার সময় একটি নিরাপদ এবং উচ্চ-পারফর্মিং নেটওয়ার্ক স্লাইস ব্যবহার করে ব্যবসা-সংবেদনশীল তথ্যও পাঠাতে পারে। এছাড়াও, গ্রাহকরা নিজের পছন্দ অনুযায়ী ক্লাউড গেমিং কিংবা হাই-কোয়ালিটি ভিডিও স্ট্রিমিংয়ের মতো নেটওয়ার্ক স্লাইসিং সার্ভিস নিতে পারবেন। এই ইউআরএসপি-ভিত্তিক নেটওয়ার্ক স্লাইসিং সল্যুশনটি নকিয়া’র নতুন ৫জি রেডিও রিসোর্স অ্যালোকেশন মেকানিজমের পাশাপাশি ৪জি এবং ৫জি নেটওয়ার্কের জন্যও উপযুক্ত।    

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি