রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
32.3 C
Dhaka

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ এর ৪৮-ঘন্টাব্যাপী হ্যাকাথন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১।

এ বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রথম বছরের তুলনায় অন্তত দশগুণ বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ৫০ লাখ শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি এক লাখ শিক্ষার্থীকে অনলাইনে প্রতিযোগিতায় যুক্ত করেছে। বাংলাদেশ থেকে আট শতাধিক প্রকল্প এবার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় জমা দেয়। অসম্পূর্ণ প্রকল্প বাতিল করার পর যাচাই-বাছাই শেষে ১২৫টি প্রকল্প নির্বাচিত হয়েছে যারা ভার্চুয়ালি গত ১ অক্টোবর ২০২১ তারিখ থেকে ৪৮ ঘণ্টা টানা হ্যাকাথনে অংশগ্রহণ করছেন। অর্ধশতাধিক মেন্টর অংশগ্রহণকারীদের ভার্চুয়ালি নির্দেশনা দিচ্ছেন।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, নকশাবিদ, চিত্রশিল্পী, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা। এবছর আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫১টি শহরে একযোগে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ  হ্যাকাথন অনুষ্ঠিত হচ্ছে। বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আয়োজন করছে।

বেসিস ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১’ এর স্থানীয় প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা আগামী ৫ অক্টোবর ২০২১ তারিখে বিকাল ৪টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠান পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি