শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
25 C
Dhaka

নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ পৃথিবীর অনুকরণীয় : টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ পৃথিবীর অনুকরণীয় দেশ। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুযোগ কাজে লাগিয়ে আমাদের মেয়েরা শিল্প বাণিজ্যে অনন্য ভূমিকা পালন করছে। তিনি জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগ সহযোগিতায় আয়োজিত সকল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্রীদের মধ্যে ৭ম নারী গণিত অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগাযোগ মন্ত্রী বিজ্ঞান চর্চা উৎসাহিত করতে গণিত প্রতিযোগিতাকে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, গণিত হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। আমাদের মেয়েরাও এখন জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় অনেক সক্ষমতার পরিচয় দিচ্ছে। তারা এখন গণিত অধ্যয়নই কেবল করছে না প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে- জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার তারা অর্জন করছে।

মেয়েদের পড়া লেখার ক্ষেত্রে সমাজের ধ্যান ধারণার পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষার প্রবর্তক মোস্তাফা জব্বার প্রতিযোগী নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা, স্বামী কিংবা মায়ের পরিচয়ে নয়, পেশায় দক্ষতার মাধ্যমে তোমার নামেই তোমার পরিচয় অর্জন করতে হবে। প্রত্যেককে আগামী দিনের পেশা তৈরির চিন্তা করতে হবে। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯ বছরে গৃহীত যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি তুলে ধরে শিক্ষার ডিজিটাল রূপান্তরের এই পথ প্রদর্শক বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে তৈরি করতে হবে। ডিজিটাল যন্ত্র প্রয়োগ করার সক্ষমতা অর্জন করার জন্য নিজের প্রচেষ্টা থাকলেই যথেষ্ট এ জন্য কম্পিউটার বিজ্ঞানী হওয়ারও প্রয়োজন নেই বলে উল্লেখ করেন মন্ত্রী।

প্রতিটি মানুষের সফলতার জন্য কোন বিশেষ আদর্শ মানুষকে অনুসরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ এবং ক্ষুধা দারিদ্র, বণ্যা, খড়াসহ প্রাকৃতিক দুর্যোগ কবলিত হিসেবে পরিচিত বাংলাদেশ আজ ৩৫তম অর্থনৈতিক শক্তির বাংলাদেশ। আজকের এ রূপান্তর বিশ্বের বিস্ময়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন শেখ হাসিনাকে অধ্যবসায় করতে পারলে, জীবনে তার আদর্শকে ধারণ করতে পারলে তোমরা তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবে। মন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে নারীরা বহুমুখী ভূমিকা পালন করে। তারা কেবল রান্না বান্না, সন্তান মানুষ করা ও বাসন ধোয়ার কাজ করেনা তাদের ওপর দায়িত্ব থাকে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করার। তিনি নারীদেরকে নিজেদেরকে ডিজিটাল মাধ্যমে হয়রানি থেকে বাচিয়ে রাখার কৌশল জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ করার উপায় জানান।

তিনি বলেন যে ডিজিটাল জগতে বিশেষত নারীদের নিরাপত্তার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ দৃষ্টি দিয়েছে। তিনি শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল মহাসড়ক গড়ে ওঠার বিবরণ দিয়ে বলেন, দেশের শতকরা ৯৮ ভাগ এলাকা এখন ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে। প্রতি ইউনিয়নে ফাইবার অপটিক্স ক্যাবল পৌছেছে এবং প্রতি এমবিপিএস ব্যান্ডউইদথের দাম ২০০৮ সালের ২৮ হাজার টাকা থেকে ৬০ টাকায় নেমে এসেছে। গ্রামের নারীরাও এখন এফ কমার্সে যুক্ত হচ্ছে। তিনি নারীদেরকে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান। বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ সামাদ. বিজ্ঞান বিভাগের ডিন ড. মোহাম্মদ আব্দুস ছামাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নারী নেত্রী খুশি কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো: শহীদুল ইসলাম বক্তৃতা করেন। উপ- উপাচার্য ডঃ মোহাম্মদ সামাদ বলেন, নারীর ক্ষমতায়নে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাংলাদেশ এই অঞ্চলের অগ্রগামি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, গণিত অলিম্পিয়াডের মতো একটি প্রতিযোগীতায় অংশ গ্রহণ আমাদের জন্য অত্যন্ত উৎসাহ ব্যাঞ্জক। তিনি বলেন, প্রযুক্তি ধারণ করতে হয়। চেষ্টা থাকলে বিজ্ঞানী না হয়েও মানব কল্যাণে উদ্ভাবন করা যায়।

মোস্তাফা জব্বার বাংলার ছাত্র হয়েও দেশের মুদ্রণ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। ফরিদা ইয়াসমিন বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া যাবে না। খুশী কবির বলেন, মেয়েরা গণিত চর্চায় অতীতের তুলনায় অনেক বেশি এগিয়ে এসেছে এবং ভাল করছে। তিনি গণিত চর্চা উৎসাহিত করতে এই ধরণের প্রতিযোগিতা ফলপ্রসূ অবদান রাখবে বলে উল্লেখ করেন। মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মালিক সাবিহা তাসমিন এবং বুয়েটের শিক্ষার্থী শ্রাবনী শিকদার।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি