শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

নতুন স্পেকট্রামে রবি গ্রাহকরা

আরও উন্নত ডেটা এবং ভিডিও নেটওয়ার্ক অভিজ্ঞতায় রবি গ্রাহকরা

টেকভিশন২৪ ডেস্ক: নিলামে অর্জিত এল২৬০০ স্পেকট্রাম ব্যান্ডের প্রয়োগ, অব্যাহত বিনিয়োগ এবং নেটওয়ার্ক অপ্টিমাইজেশানের মাধ্যমে সারা দেশে রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা এখন আরো উন্নত ডেটা ও ভিডিও নেটওয়ার্ক অভিজ্ঞতা উপভোগ করছেন।

ডেটার ব্যবহার বেশি এমন ৫০% সাইটে এখন এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগ করেছে রবি । যেসব এলাকার সাইটে এল২৬০০ স্পেকট্রাম স্থাপন করা হয়েছে সেখানে নেটওয়ার্ক ক্ষমতা দ্বিগুণ হয়ে ডেটার গতি ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এল২৬০০ স্পেকট্রাম স্থাপন করে সারা দেশে নেটওয়ার্ক অভিজ্ঞতা উন্নত করার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

একটি সাইটের সক্ষমতা দ্বিগুণ হওয়ার অর্থ হল সাইটটি আরও ভাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে দ্বিগুণ ডেটা ভলিউম পরিবহন করতে পারে। এরফলে ভোল্টি (VoLTE) ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সেরা মানের ভয়েস কোয়ালিটি উপভোগ করতে পারবেন। ডেটা নেটওয়ার্ক উন্নত করার মাধ্যমে এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগ করে রবির ৫জি পরিষেবা চালু করার প্রস্তুতিও নিশ্চিত করছে। রবি গত বছর একটি উন্মুক্ত নিলাম থেকে ২৬০০ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছিল।

নেটওয়ার্ক অভিজ্ঞতার সার্বিক উন্নয়ন সম্পর্কে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন: “রবি  নেটওয়ার্কের মান উন্নত করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য গত কয়েক বছর ধরে গড়ে প্রায় ২০০ মিলিয়ন ডলার করে প্রতিবছর বিনিয়োগ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগের মাধ্যমে আরও উন্নত নেটওয়ার্ক নিশ্চিত করে সম্মানিত গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে পারবো। সারাদেশে  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

নেটওয়ার্ক অপ্টিমাইজেশান কার্যক্রম গত বছরের তুলনায় রবি এবং এয়ারটেল উভয় ব্র্যান্ডের ব্যবহারকারীদের জন্য কল ড্রপের হার প্রায় ৬০% কমাতে সরাসরি অবদান রেখেছে। এদিকে, চলতি বছরের শুরু থেকে সামগ্রিকভাবে রবি’র মিন ওপিনিয়ন স্কোর (এমওএস), যা মোবাইল কলের মান নির্দেশ করে, তা প্রায় ৫০% উন্নত হয়েছে বলে অভ্যন্তরীণ গ্রাহক জরিপে উঠে এসেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি