রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
26.3 C
Dhaka

নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং আধুনিক ব্যবসায়িক কলাকৌশল নিয়ে রাইজআপ ল্যাবসের আলোচনা

টেকভিশন২৪ ডেস্ক:  নতুন প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক ব্যবসায়িক কলাকৌশল, সাফল্য এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত হল রাইজআপ ল্যাবসের টাউন হল মিটিং। এসময় অক্লান্তভাবে কোম্পানিতে অবদান রাখা সেরা কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। 
শনিবার (১৫ এপ্রিল ২০২৩) ঢাকার একটি স্থানীয় সম্মেলন কেন্দ্রে রাইজআপ ল্যাবসের মানবসম্পদ বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে। এসময় রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক এবং অন্যান্য টিমের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক ব্যবসায়িক কলাকৌশল, সাফল্য এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে চমৎকার কিছু উপস্থাপনা দিয়ে শুরু করা হয়।
রাইজআপ ল্যাবসের অপারেশন ম্যানেজার এনামুল হক, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কে. এইচ. মোঃ হামিম জাকারিয়া, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোঃ ছফরুল আলম খান, সিনিয়র এইচআর জেনারেলিস্ট তাসলিমা বিনতে হাফিজ, প্রোডাক্ট ম্যানেজার রাকিব হাসান, প্রোডাক্ট ম্যানেজার জামিল মাহমুদ সাকিব, প্রোডাক্ট ম্যানেজার আহাদ হোসেন, এবং প্রোডাক্ট ডিজাইনার মোঃ আমানুর রহমান খান অনুষ্ঠানে রাইজআপ ল্যাবস এবং তথ্য ও প্রযুক্তির বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
টাউনহল মিটিংয়ে তারা রাইজআপ ল্যাবসের সফল প্রকল্পসমূহ, নতুন পণ্যের সফল উদ্বোধন, নতুন প্রকল্প, বিজনেস ফরকাস্ট, আধুনিক বিপণন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
উপস্থাপনা শেষে, রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক, সেরা কর্মকর্তা এবং কর্মচারীদের পুরস্কার বিতরণ এবং সনদ প্রদান করেন। এসময় উদ্ভাবন, সৃজনশীলতা এবং নেতৃত্বের মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কর্মক্ষমতার জন্য কর্মীদের স্বীকৃতি দেওয়া হয়।
জনাব এরশাদুল হক বলেন, সৃজনশীল এবং উদ্ভাবনী মনের মানুষ এবং তাদের মেধায় তৈরি হয়েছে আজকের রাইজআপ ল্যাবস! তথ্য ও প্রযুক্তির জগতে আমরা অনেক দূর এগিয়েছি। এখন আমরা শুধু বাংলাদেশের জন্যই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও দেশের জন্য কাজ করছি। উদ্ভাবন, সৃজনশীলতা এবং নেতৃত্বের মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশগ্রহণের মাধ্যমে রাইজআপ ল্যাবস আইটি সেক্টরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
এছাড়াও রাইজআপ ল্যাবস নতুন প্রযুক্তি ব্যবহার করে সামাজিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এর অন্যতম উদাহরণ হল মিনা গেম যা শিশুদের মাঝে দায়িত্বশীলতা তৈরী করতে ব্যাপক ভূমিকা পালন করছে।
এসময় কয়েকজন পুরস্কার বিজয়ীও বক্তব্য রাখেন। তারা তাদের সাফল্যের পেছনের গল্প, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরেন। বক্তব্যে তারা অন্যদেরও তাদের কাজে সাফল্যের জন্য চেষ্টা করতে এবং তাদের লক্ষ্য অর্জন করতে অনুপ্রাণিত করেন।
টাউনহল মিটিংয়ে বিভাগীয় প্রধানরা, প্রোডাক্ট ম্যানেজার, এক্সিকিউটিভ, বিজনেস অ্যানালিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, আর্টিস্ট, প্রোডাক্ট ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার এবং অন্যান্যরাও যোগ দেন।
অনুষ্ঠান শেষে সুন্দর মুহূর্তগুলোকে ধারণ করতে ফটো সেশন অনুষ্ঠিত হয়। পরে একটি দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেখানে বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির জন্য সবাই প্রার্থনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি