রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

নতুন কোম্পানিতে বিনিয়োগ করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে নতুন একটি কোম্পানিতে বিনিয়োগের কথা জানিয়েছে জেনেক্স ইনফোসিস।

আইটি খাতের কোম্পানিটি জানিয়েছে, তারা জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামে একটি নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে, যেটির ৭৫ শতাংশের মালিকানা থাকবে তাদের।

জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের পরিশোধিত মূলধন হবে এক কোটি টাকা। এটি টেলিকম খাতে অবকাঠামোগত সেবা দেবে।

এছাড়া জেনেক্স ইনফোসিস চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় বেশি মুনাফা করেছে।

কোম্পানিটি জানিয়েছে, জানুয়ারি-মার্চ তৃতীয় প্রান্তিকে প্রতি শেয়ারে ১ টাকা ১৬ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ১১ পয়সা।

সবমিলিয়ে নয় মাসে তারা প্রতি শেয়ারে ৩ টাকা ৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় যা ছিল ৩ টাকা ১ পয়সা।

এসব খবরে জেনেক্স ইনফোসিসের শেয়ারের দাম বেশ বেড়েছে। মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে শেয়ারটি ৮৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়; বৃহস্পতিবার তা বেড়ে ৯১ টাকা ৩০ পয়সা হয়েছে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১৯ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে ১৫টি নতুন শেয়ার।

২০২০ অর্থবছরে ৩২ কোটি ৬ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা এবং প্রতি ১০০ শেয়ারে ১০টি নতুন শেয়ার।

পুঁজিবাজারে এই কোম্পানির ১০ কোটি ৩২ লাখ ২৪ হাজার শেয়ার আছে। এর মধ্যে ৩৪ দশমিক ৯৯ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৬ দশমিক ৫৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ৪৬ শতাংশ শেয়ার।

জেনেক্স ইনফোসিসের বর্তমান বাজার মূলধন ৮৬৬ কোটি ৫ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১০৩ কোটি ২২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৬১ কোটি টাকা। বিডিনিউজ অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি