রবিবার, জুলাই ২৬, ২০২৬
26.6 C
Dhaka

নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১

টেকভিশন২৪ ডেস্কঃ সবার জন্য বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন রেডমি এ১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে শীর্ষ গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি । আকর্ষণীয় অফারে শুধু অনলাইন মার্কেটপ্লেস দারাজের ১১.১১ ক্যাম্পেইনে পাওয়া যাবে ফোনটি।

শাওমির নতুন রেডমি এ১ ফোনটিতে রয়েছে বড় ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, বড় ব্যাটারিসহ দারুণ সব ফিচার। বাজেট ফোন হলেও এর ফিচার হবে দুর্দান্ত যা ব্যবহারকারীকে ভিন্নরকম অভিজ্ঞতা দিবে।

ভিডিও দেখার ভালো অভিজ্ঞতা দিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে। থাকছে ১৬০০X ৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন। আর দীর্ঘক্ষণ ব্যবহারে চোখে স্বস্তি দিতে এতে রাখা হয়েছে ডার্ক থিম ও নাইট লাইট মোড।

রেডমি এ১ ফোনের ডুয়েল রিয়ার ক্যামেরার মধ্যে একটি ৮ মেগাপিক্সেলের, সাথে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রোর্ট্রটে, শর্ট ভিডিও, টাইম ল্যাপস সহ বিভিন্ন মোডে ছবি ও ভিডিও ধারন করা যাবে।

২+৩২ জিবি স্টোরেজের রেডমি এ১ ফোনটিকে নিজের পছন্দমতো ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। সুতরাং অতিরিক্ত ডাটা সংরক্ষণ নিয়ে কোন চিন্তা করতে হবে না। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ফোনটিতে শক্তিশালী হার্ডওয়্যারের সাথে ও সর্বশেষ ভার্সনের সফটওয়্যার থাকায় ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

স্টাইলিশ ফ্লাট-ফ্রেইম ডিজাইনের রেডমি এ১ ফোনে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ লেদার-লাইক টেক্সার যা আঙুলের যেকোন ঘষামাজা দাগ থেকে ফোনকে রক্ষা করবে। এছাড়া ব্যাটারির চার্জিং নিয়ে দুঃশ্চিন্তা দূর করতে ফোনটিতে থাকছে ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জার। তাই যারা দীর্ঘসময় বাইরে থাকেন তারা একবার চার্জ দিয়ে দীর্ঘক্ষণ ফোনটি ব্যবহার করতে পারবেন।

কবে পাওয়া যাবে, দাম

ব্লাক, লাইট গ্রিন ও লাইট ব্লু এ তিনটি রঙে পাওয়া যাবে রেডমি এ১। ১১ নভেম্বর, ২০২২ থেকে আকর্ষণীয় অফারে ফোনটি শুধু দারাজের ১১.১১ ক্যাম্পেইনে পাওয়া যাবে। ২+৩২ জিবি ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৯,৯৯৯ টাকা। দারাজের ১১.১১ ক্যাম্পেইনে বিশেষ মূল্যছাড়ে পাওয়া যাবে মাত্র ৯,১৯৯ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি