রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
30 C
Dhaka

নতুন অগ্রযাত্রার ১ বছর পূর্তি করলো ই-ক্যাব

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বনানীর অফিসে সোমবার রাতে কেক কেটে ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির এক বছর পূর্তি উদযাপন করলো ই-কমার্স উদ্যোক্তাদের বাণিজ্যিক সংগঠন ই-ক্যাব।

ই-ক্যাবের সাধারণ সদস্য, বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ ও কার্যনির্বাহী সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে ই-ক্যাব কার্যালয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিগত এক বছরের নানাবিধ অর্জনকে তুলে ধরা হয়। 

আলোচকদের আলোচনার মাধ্যমে বিগত ১ বছরের যেসব অর্জনের কথা উঠে আসে সেগুলো ছিল- প্রতিশ্রুতি মোতাবেক  নতুন ও স্বতন্ত্র কার্যালয় চালু করা, ই-ক্যাব সদস্যদের জন্য বৈদেশিক ক্রয়ের ক্ষেত্রে ১০ হাজার ডলারের লেনদেন সীমা সম্বলিত কার্ড অবমূক্ত করা। নারী উদ্যোক্তাদের ফ্রি ও বিশেষ প্রশিক্ষণ বাস্তবায়ন করা,   শরিয়তপুর ও ফেনীতে  মডেল ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লী বাস্তবায়ন, ২০২২ সালে তৃতীয়বারের মতো  ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার অর্জন,  ই-ক্যাবের সদস্যদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু, ও ২০% ছাড়ে অ্যাম্বুলেন্স সেবা,  ই-ক্যাবের সদস্যদের জন্য বিষয়ভিত্তিক ফ্রি ওয়ার্কশপ চালু,  ই-ক্যাবের যেসকল নারী উদ্যোক্তা ‘‘স্মার্ট নারী উদ্যোক্তা’’ গ্রান্ট এর জন্য আবেদন করেছে তাদের সকলকে সরকারী তহবিল থেকে ফান্ড পাওয়ার ব্যবস্থা করা,  স্টার্ট আপদের জন্য গ্রুমিং সেশন চালু করা,  ই-বিজনেস সাপোর্ট সেন্টার চালু করা, । ডিবি আইডি সহজীকরণ করা,  সেন্টাল কমপ্লেইন ম্যানেজমেন্ট প্লাটফর্ম চালু করায় সরকারকে সহযোগিতা করা,  প্রস্তাবিত ডিজিটাল কমার্স আইনের আপত্তিকার ধারাসমূহ অপসারণ করতে কাজ করা।  ই-কমার্স মার্কেটপ্লেস এর সংজ্ঞার ক্ষেত্রে সরকারী স্বীকৃতি আদায় করা। বিগত এক বছরে ২৫ টি ইসি মিটিং, ৫০টির বেশী বিভিন্ন অনুষ্ঠান ও প্রশিক্ষণ আয়োজন তাতে ১ হাজারের বেশী অংশগ্রহণকারীকে সেবাদেয়াসহ নানাবিধ কাজ করা হয়। বর্তমানে ই-ক্যাবের সদস্য সংখ্যা ২ হাজারের বেশী। 

ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শমী কায়সার।  অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, অর্থসম্পাদক আসিফ আহনাফ এবং পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও মোঃ ইলমুল হক সজীব এবং খন্দকার তাসফিন আলম, অর্ণব মোস্তফা বক্তব্য রাখেন।  তারা সকল সদস্যদের তাদেরকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কার্যক্রমগুলো তুলে ধরেন। বক্তারা জানান বিগত ১ বছর ই-ক্যাব ক্রস বর্ডার ই-কমার্স পলিসিসহ বেশকিছু পলিসি উন্নয়নে সরকারের সাথে কাজ করছে। 

এছাড়াও  ৩৩টি স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরাও তাদের এক বছরের অর্জন তুলে ধরেন। পাশাপাশি ই-ক্যাব সদস্য বিগ ২০২৩ এ কোটি টাকার চ্যাম্পিয়ন ফেব্রিক লাগবে সহ-প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম, গ্র্যান্ট বিজয়ী বাজার ৩৬০ এর উদ্যোক্তা অ্যালেক্স এবং ই-পল্লী সহ-প্রতিষ্ঠাতা জুনায়েদ আহমেদ বক্তব্য রাখেন।  
বিগত বছর ২০২২ সালে ১৮ জুন ই-ক্যাবের প্রথম প্রতিদ্ধন্ধিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি