রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

নগদ কার্যালয়ে প্রথমা’র বইমেলা

টেকভিশন২৪ ডেস্ক: এসে গেছে মেলার মৌসুম। এই মৌসুমের শুরুতেই আজ মঙ্গলবার থেকে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। নগদের কর্মীদের জন্য নগদ ও প্রথমার উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। মূলত নগদ কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতেই এই আয়োজন।

প্রথমার অনলাইন মার্কেট প্লেসে তাদের নিজেদের প্রকাশিত সব বই ২৫ শতাংশ ছাড়ে কেনার ব্যবস্থা থাকছে এই মেলায়। এখানে দেশের বিভিন্ন প্রকাশনীর গুরুত্বপূর্ণ সব প্রকাশনা থাকবে। এ ছাড়া নগদ কর্মীরা এই মেলা থেকে নগদ পেমেন্টে বই কিনলে ২৫ শতাংশ সাথে ছাড় পাবেন। নগদ কার্যালয়ের ছাদে অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা।

আজ মঙ্গলবার ও কাল বুধবার এই মেলা চলবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, নগদের ডেপুটি সিএমও মোহাম্মদ সোলাইমান, মানবসম্পদ বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এ সময় নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক শুভেচ্ছা স্মারক হিসেবে কথাসাহিত্যিক আনিসুল হকের নিজের লেখা চারটি বই তাঁকে উপহার দেন।  

অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘নগদ কর্মীদের জন্য বিশেষ এই বইমেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা দেশের নানা রুচির নানা ধরনের পাঠকের কাছে বই নিয়ে পৌঁছাতে চাই। তারই একটা অংশ এই বইমেলা। এভাবে আমরা আশা করি নগদের বিভিন্ন কর্মীর হাতে নানা রুচির বই পৌঁছে যাবে। আর এ ধরনের মেলা একটা নিয়মিত আয়োজনে পরিণত হয়ে সেটা নতুন নতুন পাঠক তৈরি করবে বলে আশা করি।’

অনুষ্ঠান উদ্বোধন করে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ সবসময় তার কর্মীদের চেতনাগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মনে করি, বই পড়ার চেয়ে বড় আত্মোন্নয়ন আর হয় না। এই বইমেলা আমাদের বইপ্রেমী কর্মীদের জন্য দারুণ একটা সুযোগ। তারা এখান থেকে বই পছন্দ করে কিনতে পারবেন এবং পড়বেন।’

তানভীর এ মিশুক আরও বলেন, ‘প্রথমার সাথে এই বইমেলা আমাদের জ্ঞানভিত্তিক সমাজের দিকে আরেকটু এগিয়ে দেবে। নগদ বিশ্বাস করে, জাতি হিসেবে, কর্মী হিসেবে আমরা যত নতুন জ্ঞান ও তথ্য পাব, সেটা আমাদের আরও এগিয়ে দেবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি