রবিবার, আগস্ট ৯, ২০২৬
29.3 C
Dhaka

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশ ব্যাক অফার

টেকভিশন২৪ ডেস্ক : করোনা মহামারিতে প্রিয়জনদের সঙ্গে নিরবচ্ছিন্ন থাকতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরগুলোর রিচার্জে দিচ্ছে দারুণ ক্যাশব্যাক অফার। গ্রামীণফোন, রবি আজিয়াটা ও এয়ারটেল সিমে রিচার্জ করলে গ্রাহকেরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

‘নগদ’-এর যেকোনো গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে রবি নম্বরে ৫৯৯ টাকা রিচার্জ করলে পাচ্ছেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৮০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ২৮ দিন। আর এই প্যাকেজটি ক্রয়ের সঙ্গে সঙ্গে গ্রাহক পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। একইভাবে এয়ারটেল নম্বরে ৪৯৮ টাকা রিচার্জ করলে গ্রাহক পাবেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৭০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ৩০ দিন। এই বান্ডেলের ক্ষেত্রে গ্রাহক ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।

এর বাইরে রবি এবং এয়ারটেলে ২০৭ টাকা বিচার্জ করে ৩৪০ মিনিট টক টাইম কিনলে গ্রাহক পাবেন ২০ টাকা ক্যাশব্যাক। আর কোনো প্যাকেজ না কিনে নিজের অ্যাকাউন্টে শুধু ২২৫ টাকা রিচার্জ করলেও ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। সবগুলো ক্যাম্পেইনই চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

গ্রামীণফোনের গ্রাহকেরা যদি ‘নগদ’-এর মাধ্যমে ১০৯ টাকা রিচার্জ করেন তাহলে প্রতি সেকেন্ড ১ পয়সায় বান্ডেলটি উপভোগ করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। সঙ্গে সঙ্গে আবার ১০ টাকা ক্যাশব্যাকও পাবেন তারা। ভয়েস কলের এই অফারটি গ্রামীণফোনের প্রিপেইড ও পোস্টপেইড, উভয় গ্রাহকের জন্যই প্রযোজ্য। ক্যাম্পেইনটি চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

ক্যাশব্যাক অফারটি পাওয়ার জন্য ‘নগদ’-এর গ্রাহকদের নিজেদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ বা ইউএসএসডি-এর মাধ্যমে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর নির্ধারিত ‘নগদ’ অ্যাকাউন্টটিতে তাৎক্ষণিক ক্যাশব্যাকের টাকা পাবেন গ্রাহক।

‘নগদ’ বিশ্বাস করে এই অফারগুলো এক দিকে যেমন মানুষকে আরো বেশি ডিজিটাল সেবায় উৎসাহী করবে, অন্যদিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এই সময়ে ঘরে থেকেই মানুষের দৈনন্দিন কার্যকক্র স্বাভাবিক রাখতে অনেকটা সহায়তা করবে।

মোবাইল রিচার্জে ক্যাশব্যাক ক্যাম্পেইন বিষয়ে আরও বিস্তারিত জানতে ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ওয়েবসাইট (nagad.com.bd) ভিজিট করুন।

এছাড়া ‘নগদ’-এর গ্রাহক সেবা নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি