টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে নগদ ডিজিটাল ব্যাংক লিমিটেডকে অনুমোদনের কপি হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এরমধ্য দিয়ে দেশে ডিজিটাল আর্থিক খাতের প্রসারে সম্ভাবনার আরেকটি নতুন দুয়ার খুলে গেল।আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার তাঁর কার্যালয়ে নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের অনুমোদনের কপি বা লেটার অব ইনটেন্ট (এলওআই) হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোহাম্মদ নাসের, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বিআরপিডি) মো: মনিরুল ইসলাম ও নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ উপস্থিত ছিলেন।নগদ ডিজিটাল ব্যাংক লিমিটেডকে অনুমোদনের কপি হস্তান্তরের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার শুভেচ্ছা জানান ও সফলতা কামনা করেন। দেশের সাড়ে আট কোটি মানুষের আস্থার নাম নগদ। উদ্ভাবনী সব সেবা দিয়ে প্রতিষ্ঠানটি মোবাইল আর্থিক সেবায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ফলে খুব অল্প সময়ে বিশাল গ্রাহকভিত্তি ও মার্কেট শেয়ার নিতে সক্ষম হয়েছে। এর ফলে বাজারে প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকের তাতে লাভ হয়েছে। দ্রুত এগিয়ে চলার এই পথপরিক্রমায় দেশের দ্রুততম ইউনিকর্ন হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বীকৃতিও পেয়েছে নগদ। গত তিন বছর ধরে দেশে ডিজিটাল ব্যাংকের সেবা চালু করার জন্যে নীতিনির্ধারকদের কাছে অনুরোধ জানিয়ে আসছিল নগদ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার ফলে সামনের দিনে ডিজিটাল ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের দোড়গোড়ায় আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে যেতে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে নগদ ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংক বিষয়ে নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আজ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন পেলাম। সাধারণ মানুষ যারা নানা কারণে ব্যাংকে আসতে বাঁধা অনুভব করেন তাদের কাছেই সেবা নিয়ে হাজির হবে নগদ ডিজিটাল ব্যাংক। এই পদ্ধতিতে গ্রাহককে আর ব্যাংকে আসতে হবে না বরং ব্যাংকই মানুষের হাতে হাতে ঘুরবে। এরমধ্য দিয়ে দেশের আর্থিক অন্তর্ভূক্তি বৃদ্ধিতে আরেকটি উদাহরণ সৃষ্টি হবে। আমরা চাই প্রথাগত ব্যবসায়ীর বাইরে যারা আছেন, তাদের কোনো রকম জামানত ছাড়াই সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান করব। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিম চালুসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সবকিছুর সমাধান দেবে ডিজিটাল ব্যাংক। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের পথ আরো সুগম হবে।’সকল রকম অনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি শেষে স্বল্পতম সময়ে নগদ ডিজিটাল ব্যাংকের সেবা কার্যক্রম চালু করবে বলেও জানান নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
এই সপ্তাহের জনপ্রিয়
টেলিকম
কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু
টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...
ইভেন্ট
চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ
টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...
বাক্য
অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...
অন্যান্য
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী
টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...
ইকমার্স
বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...
সর্বশেষ
অন্যান্য
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’
টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...
বেসিস
বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী
টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...
ফিনটেক
ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ
টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...
বাক্য
বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...
টেলিকম
কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু
টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...
মোবাইল
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

