শনিবার, অক্টোবর ৩, ২০২৬
28.7 C
Dhaka

দেশে আরো একটি নতুন স্মার্টফোন ছাড়লো শাওমি

টেকভিশন ডেস্ক : শাওমি আজ (মঙ্গলবার) বাংলাদেশের বাজারে মি নোট সিরিজের কোয়াড ক্যামেরার ‘মি নোট ১০ লাইট’ স্মার্টফোন উন্মোচন করেছে। এছাড়াও ব্র্যান্ডটি গ্রাহকদের আরও সহজে বিক্রয়োত্তর সেবা প্রদানে নতুন ছয়টি সার্ভিস সেন্টার চালুর ঘোষণা দিয়েছে।

মি নোট ১০ লাইট শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে ৬.৪৭ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং পেছনের থ্রিডি কার্ভড গ্লাস। ডিসপ্লেটির ৯১.৪ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, যার রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিভাইসটির সুরক্ষায় এর সামনে এবং পিছনে উভয় দিকেই কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।

ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী বহুমুখী ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। যা শীর্ষ ক্যামেরা নির্মাতা সনির আইএমএক্স৬৮৬ সেন্সর। এর প্রধান ক্যামেরা ৬৪ মেগোপিক্সেলের ডেফথ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ৫ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। এছাড়াও সামনে সেলফি তুলতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরায় রয়েছে প্যানারোমা, পোর্ট্রেইটসহ অসংখ্য ফিচার। নেওয়া যাবে ৯৬০এফপিএসে স্লো-মোশন ক্যাপচার, রয়েছে ৪কে ভিডিও শুটিং এবং ভ্লগ মোড সুবিধা। দিন কিংবা রাতের যেকোনো মুহূর্তকে ক্যামেরাবন্দি রাখতে দারুণ এক ডিভাইস মি নোট ১০ লাইট।

ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট। অক্টা-কোর প্রসেসরের সঙ্গে রয়েছে অ্যাড্রেনি ৬১৮ জিপিইউ। অ্যান্ড্রয়েড ১০ এর উপর রয়েছে শাওমির কাস্টমাইজ এমআইইউআই ১১। ফলে আপনি পাবেন অসংখ্য নতুন ফিচার। ফোনটিতে পাওয়ার ব্যাকআপ দিতে আছে শক্তিশালী ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে টানা দুইদিন ব্যবহারের সুবিধা দেবে। সঙ্গে থাকছে ৩০ ওয়াটের চার্জার, যাতে মাত্র ৬৪ মিনিটে আপনি শুণ্য থেকে ১০০% চার্জ করা যাবে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো মি নোট সিরিজ আনতে পেরে আমরা আনন্দিত। আমাদের পোর্টফোলিও বাড়ানোর অংশ হিসেবে ডিভাইসটি আনতে পেরে আমরা খুশি। প্রিমিয়াম লুক ও উন্নত হার্ডওয়্যার ৪০ হাজার টাকা বাজেট সেগমেন্টে মি নোট ১০ লাইট ফোনটিকে মধ্যে ফ্ল্যাগশিপ হিসেবে, অনন্য করে তুলেছে।
৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়ান্টের মি নোট ১০ লাইট পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক রঙে, দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে দেশব্যাপী অথোরাইজড মি স্টোর, অনলাইন পার্টনার চ্যানেল এবং রিটেইল পার্টনার স্টোর থেকে ফোনটি কেনা যাবে।

এছাড়াও বিক্রয়োত্তর সেবা দেশব্যাপী ছড়িয়ে দেবার অংশ হিসেবে কক্সবাজার, গাজীপুর, পাবনা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ এবং যশোরে চালু হলো নতুন ছয়টি সার্ভিস সেন্টার। ফলে গ্রাহকরা সারা দেশেই আরও সহজে ও দ্রুততার সঙ্গে বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। নতুন ছয়টি মিলিয়ে এখন দেশে শাওমির অথোরাইজড সার্ভিস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ১৯টি।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি