শুক্রবার, জুলাই ১০, ২০২৬
29.8 C
Dhaka

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণঙ্গ স্যাটেলাইট : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক : গবেষণা ও উন্নয়নের মাধ্যমে মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ। বাণিজ্যিক ভাবে মহাকাশ জীবনের উপযোগী বিভিন্ন মডিউল তৈরি করতে রবিবার একটি ত্রি-পাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, ব্রিজ টু বাংলাদেশ, অ্যাসপায়ার টু ইনোভেশন এবং পিকো স্যাটেলাইটের মধ্যে এই চুক্তি হয়েছে।

লালমানিরহাটে অবস্থিত দেশের প্রথম এই মাহাকাশ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন রেজিস্ট্রার এয়ার কমোডর মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহবুব। গবেষণা সহায়তায় এটুআই এর পক্ষে চুক্তি করেন ইনোভেশন ল্যাবের হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল। বিটুবি’র হয়ে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি সাজেদুল ইসলাম। আর পিকো স্যাটেলাইট ল্যাব স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রফেসর ড. নাজমুল উলা। এই চুক্তির মধ্যেমে দেশে একটি মহাকাশ ইকো সিস্টেম গড়ে তুলবে প্রতিষ্ঠান চারটি। চুক্তিকারী ব্যক্তিদের প্রত্যাশা বাংলাদেশ একদিন নিশ্চয় মহাকাশ যুগে বাংলাদেশের নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুলি সংযুক্ত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরো সংযুক্ত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শাহজাহান মাহমুদ, বিটুবি উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির বক্তব্যে আগামী দিনগুলোতে দেশ থেকে আরো অনেক অনেক স্যাটেলাইট উৎপাদন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আরবান প্লানিং, আর্লি ফ্লাড ডিটেকশনের জন্য আমাদের অনেক অনেক স্যাটেলাইট উৎক্ষেপন করা প্রয়োজন। সে ক্ষেত্রে আজকে যে এমওইউ হলো তা অবজারভেটরি স্যাটেলাইট সহ পিকো, ন্যানো স্যাটেলাইট এগুলো উৎপাদনে আমাদের সক্ষমতা প্রয়োজন।
তিনি আশাবাদ ব্যক্ত বলেন আমাদের দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণঙ্গ স্যাটেলাইট।

পিকো স্যাটেলাইট প্রকল্পের মাধ্যমে মঙ্গলগ্রহসহ অন্যান্য উপগ্রহে জনবসতি গড়ে তুলতে এই চুক্তি জানিয়ে বাংলাদেশে উদ্ভাবনী ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে আইসসিটি বিভাগ সমন্বয়কের ভূমিকা পালন করছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।

এই চুক্তির মাধ্যমে দেশের মেধাবী তরুণরাই সামনে পূর্ণাঙ্গ নিজস্ব স্যাটেলাইট বানাবে এবং উৎক্ষেপন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

রাজধানীর লা মেরিডয়ান হোটেলে অনুষ্ঠিত সমঝোত চুক্তি অনুষ্ঠান সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন
বাংলাদেশ কোম্পানির এ্যাডভাইজার এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ,এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরী, ব্রিজ টু বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আজাদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু।

এই সপ্তাহের জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি