সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

দেশের বাজারে ২০২০ সালে স্যামসাংয়ের উদ্ভাবন

টেকভিশন২৪ ডেস্ক: এ বছর প্রযুক্তির সাথে আমাদরে সর্ম্পক এতোটা নিবিড় হবে, এটা বোধহয় এর আগে কেউ ভাবতেও পারেনি। বিশ্বজুড়ে গ্রাহকদের জীবনে আরও স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে এই প্রতিষ্ঠানগুলো টেকসই ও বৈপ্লবিক প্রযুক্তি আবিষ্কারের পেছনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেখে নেয়া যাক প্রযুক্তিখাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং  কনজ্যুমার ইলেক্ট্রনিক্স চলতি বছরে কী কী উদ্ভাবন নিয়ে এসেছে এবং সেগুলো কীভাবে আমাদের জীবনকে আরও উন্নত করেছে।

বিনোদন ও খবর দেখার জন্য পরিবারের সবাই একসাথে টিভির সামনে জড়ো হচ্ছি। এক্ষেত্রে, টিভি দেখায় সেরা বিনোদন অভিজ্ঞতাদানে স্যামসাং বাংলাদেশ নিয়ে এসেছে কিউএলইডি ৮কে টিভি ২০২০ মডেল।

ব্র্যান্ডটির নতুন ফ্ল্যাগশিপ ওডিসি মনিটর-জি৯-এ আছে বিশ্বের প্রথম ৪৯’’ ১০০০আর কার্ভড স্ক্রিন, ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ২৪০ হার্জ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের গেমে পুরোপুরি নিমগ্ন হতে সাহায্য করবে। বর্ডারলেস ডিজাইনের সাথে স্যামসাং এলইডি মনিটর – টি৩৫০ মডেলটি (২২-ইঞ্চি, ২৪-ইঞ্চি এবং ২৭ ইঞ্চি) – একটি আইপিএস ডিসপ্লে প্যানেল, ৫ মিলিসেকেন্ড জিটিজি (গ্রে টু গ্রে) রেসপন্স টাইম, ৭৫ হার্জ রিফ্রেশ রেট এবং ফ্রিসিংক প্রযুক্তির সমন্বয়ে আদর্শ এক গেম সেটিং তৈরি করে।

বিনোদনের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলতে স্যামসাং এনেছে শক্তিশালী ১৫০০ ওয়াট ২.০ সিএইচ সাউন্ড টাওয়ার টি৭০ স্পিকার। এর বাই-ডিরেকশনাল সাউন্ড এবং পাঞ্চিং ব্যাস বুস্টার টিভি দারুণ গেমিং অভিজ্ঞতার সাথে আপনার পার্টিতে এনে দিবে নতুন প্রাণ।

স্যামসাং চলতি বছরে স্মার্ট এবং বিদ্যুৎ সাশ্রয় ক্ষমতাযুক্ত নতুন রেসিডেনসিয়াল এসি এনেছে, যা ৭৩ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এতে রয়েছে একটি সহজ ফিল্টার প্লাস, যা ৯৯ শতাংশ পর্যন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।

বাড়ি পরিষ্কার করার সুবিধার্থে স্যামসাং নিয়ে আসে পাওয়ারস্টিক ভিএস৬০০০ ভ্যাকুয়াম ক্লিনার। যেমন- লম্বা চুল অনেক সময় পরিষ্কার করা বেশ দুস্কর হয়ে পড়ে।  এক্ষেত্রে, এ ভ্যাকুয়াম ক্লিনারের ১৮০ ডিগ্রি সুইভেল ব্রাশ দ্রুতগতিতে ঘুরে এবং ঘরের প্রতিটি কোণে পৌঁছে ময়লা পরিষ্কার করে।

বাংলাদেশে স্যামসাং এনেছে কিউ-ড্রাইভ ওয়াশিং মেশিন, যা পরিচ্ছন্নতায় কোন ছাড় না দিয়ে ৫০ শতাংশ পর্যন্ত সময় সাশ্রয় করে এবং প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ খরচ কমায়। পোশাকে নতুনত্ব আনার সাথে সাথে পোশাকে আটকে থাকা ধূলিকণা, ৯৯ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ ও কাপড়ের ভাঁজ দূর করতে, স্যামসাং এনেছে এয়ার ড্রসোর। এই এয়ার ড্রেসার কাপড় পরিস্কার আরও সহজ ও ঝামেলাহীন করে তুলেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি