শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
32.2 C
Dhaka

দেশের প্রথম ফিনটেক “সুপার অ্যাপ” নিয়ে এসেছে আমার’পে

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ‘আমার’পে  চালু করতে যাচ্ছে দেশের প্রথম ফিনটেক ” সুপার অ্যাপ” যা “আমার’পে সুপার অ্যাপ” নামে পরিচিত । একের ভেতর সব সুবিধা নিয়ে গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন পূরণ এবং যেকোন মাধ্যম দিয়ে (কার্ড/মোবাইল ব্যাংকিং) অর্থ প্রদান পদ্ধতিকে সহজ করার জন্যই এই সুপার অ্যাপ নিয়ে এসেছে আমার’পে।

শনিবার রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনের বেসিস অডিটোরিয়ামে আয়োজিক এক অনুষ্ঠানে আমার’পে এই ঘোষণা দেয়।

অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি. আহমেদে বলেন, আমার’পে সুপার অ্যাপ বাংলাদেশের মানুষের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থোকবে, যা আমাদের ও সরকারের লক্ষ্যের সাথেও সঙ্গতিপূর্ণ। হ অ্যাপটি বাংলাদেশে অনলাইন পেমেন্টের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে।

অনুষ্ঠানে আমার পে-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম ইশতিয়াক সারওয়ার বলেন, এই সুপার অ্যাপের লক্ষ্য ব্যবহারকারীদের সুবিধাজনক ভাবে সর্বত্র পেমেন্ট সমাধান প্রদান করা। যা একাধিক অ্যাপের মধ্যে পরিবর্তন করার প্রয়োজনীয়তা দূর করে। দেশব্যাপী গ্রাহকদের নানা ধরনের চাহিদা পূরণে আমার’পে সুপার অ্যাপটি ডিজাইন করা হয়েছে। আমরা গ্রাহকদেরকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় সব ধরনের সেবা প্রদান করছি যেমন বিদ্যুৎবিল বিল থেকে শুরু করে গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, ক্রেডিট কার্ড বিল, ট্রাভেল বুকিংস সহ আরও অনেক কিছু , এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আমরা গ্রাহকদেরকে বিভিন্ন ক্যাম্পেইন,  ডিসকাউন্ট ও রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধাও দিব এবং আমরা মনে করছি এক জায়গায় সবকিছু পাওয়ার সুবিধাটি গ্রাহকরা দারুণ ভাবে গ্রহণ করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আমার’পে সুপার অ্যাপ থেকে ইমতিয়াজ বিন গিয়াস, সিটিও এন্ড ডিরেক্টর, আশিকুর রহমান, প্রডাক্ট ম্যানেজার, আমার’পে সুপার অ্যাপ , এমটিবি’র হেড অফ ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেইন, মাস্টারকার্ড-থেকে জুবায়ের হোসেন, ম্যানেজার সহ এই সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং তাদের সবার বক্ত্যবে উঠে এসেছে আমার’পে সুপার অ্যাপ-কি ভাবে বাংলাদেশের অন্যান্য ডিজিটাল সেবা প্রদানকারীদের সাথে অংশীদারিত্বের সুযোগও সৃষ্টি করছি।

আমার’পে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান ও অনলাইন পেমেন্ট গেটওয়ে; যারা দেশের এসএমই এবং অন্যান্য প্রতিষ্ঠানকে পেমেন্ট গেটওয়ে সেবা  প্রদান করে থাকে। আমার’পে সুপার অ্যাপটির মাধ্যমে বিস্তৃত পরিসরে সকল সেবাকে একীভূত করে, ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসের মাধ্যমে একাধিক পেমেন্ট মেথড দিয়ে লেনদেন পরিচালনা করা যায়। গ্রাহকদেরকে স্বাস্থ্যসেবা, ই-পরিষেবা, খাবার অর্ডার ও বিল পরিশোধসহ বিভিন্ন সুবিধা দেবে এই সুপার অ্যাপ।

আমার’পে সুপার অ্যাপ ব্যবহারকারীরা যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে সহজেই তাদের ইউটিলিটি বিল জমা দিতে পারেন, বুক করতে পারেন ভ্রমণের টিকিটও। এছাড়াও আমার পে সুপার-অ্যাপে রয়েছে বিভিন্ন ধরনের পে মার্চেন্ট পে, কুরিয়ার বুক, বীমা প্রদান ও যানবাহন ট্র্যাকার সাবস্ক্রিপশনের মত দৈনন্দিন জীবনের সুবিধাগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি