বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.8 C
Dhaka

দেশসেরা ক্ষুদে রোবট বিজ্ঞানীদের নিয়ে আন্তর্জাতিক রোবট দল ঘোষনা

টিভি২৪ ডেস্ক: এ বছর দক্ষিণ কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য আজ ১৯ সদস্যের বাংলাদেশ রোবট দল ঘোষণা করা হয়েছে। যারা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ বছর ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলে থাকছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের মীর উমাইমা হক, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ইভা নেওয়াজ, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের রাফিহাত সালেহ, ঢাকার চিটাগাং গ্রামার স্কুলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম, ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের আরেফিন আনোয়ার,ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান,স্কলাস্টিকার  সৈয়দা লাইবা আজীন, ঢাকার আগা খান স্কুলের যারিয়া মুসাররাত পারিজাত,মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মিসবাহ উদ্দিন ইনান, চট্টগ্রামের উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারা,সিলেটের জালালাবাদ ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তাশরিক আহমদ ও আহমেদ ইশতিয়াক, ঢাকার নটরডেম কলেজের সোয়েব আবির রাতুল, সানবিমস এর নাশীতাত যাইনাহ্ রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুদীপ্ত মন্ডল ও মোঃ মুহাইমিনুল ইসলাম এবং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শাদীদুর রহমান শ্রেয়াশ।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সকল সদস্যেকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এবছর অনলাইনের মাধ্যমে গত ৯,১০,১৬ এবং ১৭ অক্টোবর তারিখে তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এর আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক,এমপি অনলাইনেই এ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন। এবছর জাতীয় পর্বে দেশের ৬২টি জেলা থেকে ৭৩১ জন শিক্ষার্থী অংশ নেয়।রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটেগরি,রোবট ইন মুভি,রোবট গ্যাদারিং এবং রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা) এই মোট চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনলাইনে রোবট অলিম্পিয়াডের এই চার ক্যাটাগরি থেকে মোট ৪৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে আন্তর্জাতিক রোবট দল নির্বাচনী ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে আয়োজিত দুইদিনব্যাপী এই ক্যাম্পে নির্বাচিত শিক্ষার্থীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এ ক্যাম্পে অংশ নেয়া  শিক্ষার্থীদের পরীক্ষা ও পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য,৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এর আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরীজ আনলিমিটেড প্রকল্প,মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব),কম্পিউটার সার্ভিসেস লিমিটেড,ইএমকে সেন্টার ,আম্বার আইটি,কিশোর আলো এবং ঢাকা এফএম। এবং আন্তর্জাতিক রোবট দল নির্বাচনী ক্যাম্পের ভেন্যু সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার সমিতি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি