বুধবার, জুলাই ৮, ২০২৬
27.8 C
Dhaka

দৃষ্টিজয়ীদের পাশে ইজেনারেশন

টেকভিশন২৪ ডেস্ক: দৃষ্টিজয়ীদের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে ইজেনারেশন পিএলসি একজন দৃষ্টিজয়ীকে নিয়োগপত্র প্রদান করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে গত ২০ মার্চ ২০২৪ তারিখে রাজধানীর আগারগাও-তে অবস্থিত সিকিউরিটিজ কমিশন ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য জীবন ও আদর্শের উপর আলোচনাসভা, দোয়া এবং ‘দৃষ্টিজয়ীদের জন্য চাকুরি মেলা’র আয়োজন করা হয়। উক্ত চাকুরি মেলায় পাঁচজন দৃষ্টিজয়ী অংশগ্রহণ করে চাকুরি নিশ্চিত করেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর সভাপতি শেখ কবির হোসেন, সভাপতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বিএসইসি’র কমিশনারগণ এর উপস্থিতিতে ইজেনারেশন পিএলসি এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান দৃষ্টিজয়ী আমরিন নাহার রিমিকে চাকুরিতে নিয়োগের সনদ হস্তান্তর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি দেশের উন্নয়নে তথা স্মার্ট অর্থনীতি ও পুঁজিবাজার গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিএসইসি’র ‘দৃষ্টিজয়ীদের জন্য চাকুরি মেলা’র আয়োজন এবং চাকুরিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানসমূহ’র প্রশংসা করেন।

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্বাধীনতার মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ব্যাংক, বীমা তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। বিশেষ এই দিবস উপলক্ষ্যে আয়োজিত দৃষ্টিজয়ীদের জন্য চাকুরি মেলা’তে দৃষ্টিজয়ীদের পাশে দাঁড়ানো এবং চাকুরিতে নিয়োগ প্রদানের জন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইজেনারেশন পিএলসি এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, “ইজেনারেশন প্রযুক্তিগতভাবে সমাজ ও মানবতার কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলে এমন উদ্যোগ নিয়ে বরাবরই কাজ করে আসছে। তারই অংশ হিসাবে কৃষকদের ফসল উৎপাদন বাড়ানোর জন্য ফার্টিলাইজার রিকমেন্ডেশন সফটওয়্যার, কোভিডকালীন  সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য কোভিড ড্যাশবোর্ড নির্মাণ, কোভিডকালীন সময়ে ন্যায় বিচার চলমান রাখার জন্য ভার্চুয়াল কোর্ট সিস্টেম,  স্বাস্থ্যসেবা অটোমেশনের জন্য এইচএমআইএস (HMIS) সফটওয়্যার এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ই-সার্ভিস প্লাটফর্ম  ফর ট্রিটমেন্ট এন্ড এডুকেশন নির্মাণ করে। দৃষ্টিজয়ী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আজকের মহতী উদ্যোগের সাথে নিজেদের শামিল হওয়া আমাদের সামাজিক কর্তব্যেরই অংশ এবং ভবিষ্যতেও এমন ইতিবাচক কাজে আমরা সবসময় পাশে থাকবো।

ইজেনারেশন ছাড়াও চাকুরি প্রদানকারী অন্যান্য চারটি প্রতিষ্ঠান হলোঃ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, এবং থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি