শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

অসহনীয় গরম, যানজট আর ভিড় ঠেকিয়ে বাজার করুন ‘দারাজ মার্ট’এ

দ্রুততম সময়ে দোরগোড়ায় পৌঁছে যাবে নিত্য পণ্য!

টেকভিশন২৪ ডেস্ক:  দ্রুততম সময়ের মধ্যে ক্রেতাদের দোরগোড়ায় নিত্য পণ্য পৌঁছে দিতে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ সম্প্রতি চালু করেছে নিজস্ব এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস ‘দারাজ মার্ট। নতুন সেবার মাধ্যমে ক্রেতারা দারাজ থেকে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পছন্দের পণ্য অর্ডার করে তাৎক্ষণিকভাবে ডেলিভারি সেবা উপভোগ করতে পারবেন।

যানজট, গরম আবহাওয়া, অসহনীয় দূষণ ও বাজারের উপচে পড়া ভিড়ের কারণে বর্তমানে অধিকাংশ মানুষের জন্যই দোকানে গিয়ে কেনাকাটা এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অনেকেই স্বশরীরে না গিয়ে অনলাইন মার্কেটপ্লেস থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় উৎসাহিত হচ্ছেন। তবে, বেশিরভাগ অনলাইন শপ ক্রয়ের দিনেই ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে না; পাশাপাশি তাদের অন্যান্য সীমাবদ্ধতাও রয়েছে, যেমনঃ প্রি-অর্ডার ভিত্তিক ডেলিভারিগুলোর ক্ষেত্রে অধিকাংশ সময়ই অর্ডারের লম্বা সারি জমে থাকে, যা ডেলিভারিকে আরো সময়সাপেক্ষ করে তোলে। পণ্য প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে ক্রেতাদের জীবনকে সহজতর করতে দারাজ এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস ‘দারাজ মার্ট’ চালু করেছে।

বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করা গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে দারাজ মার্ট। কারণ, এখানে ক্রেতারা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, স্বাস্থ্য ও রূপচর্চার পণ্য ও লাইফস্টাইল সামগ্রী থেকে আরম্ভ করে ব্যক্তিগত প্রসাধনী পণ্য সহ অসংখ্য পণ্য ক্রয় করতে পারছেন সাশ্রয়ী দামে। পাশাপাশি দারাজ মার্টের মূল বিশেষত্ব হচ্ছে, এ প্ল্যাটফর্মটি অর্ডারের দিনেই ক্রেতাদের হাতে তাদের পছন্দের পণ্য পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়।

বর্তমানে ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রামে (মহানগরী) ৮ কেজি ওজনের কম এফবিডি (ওয়্যারহাউজ প্যাকেজ) প্যাকেজের জন্য দারাজ মার্টের সুবিধাটি চালু রয়েছে। একই দিনে ডেলিভারি সুবিধা পেতে ক্রেতাদের রাত ১২ টা থেকে সকাল ১১ টার মধ্যে অর্ডার নিশ্চিত করতে হবে। কেউ যদি সকাল ১১ টার পর পণ্য অর্ডার করেন, তবে তিনি এর পরবর্তী দিনে অর্ডারকৃত পণ্যটি হাতে পাবেন।

এ নিয়ে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “বর্তমান সময়ের দ্রুত বদলে যাওয়া জীবনধারায় মানুষ তাদের কাঙ্খিত পণ্যটি হাতে পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে ইচ্ছুক নন। ক্রেতারা এখন দ্রুততম সময়ে, নিরাপদে ও সাশ্রয়ী মূল্যে ডেলিভারি সুবিধা উপভোগ করতে চান। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা একই দিনে ডেলিভারি সুবিধার দারাজ মার্ট চালু করেছি। আমাদের এ প্ল্যাটফর্মটির মাধ্যমে ক্রেতারা বিভিন্ন ধরনের সুবিধার পাশাপাশি দ্রুত, আরো নির্ভরযোগ্য উপায়ে প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন”।

এ নিয়ে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “আজকের বিশ্বে এক ক্লিকেই সবকিছুই আমাদের হাতের নাগালে চলে আসছে; তাই এখন বেশিরভাগ ক্রেতাই ডেলিভারির ক্ষেত্রে দীর্ঘসময় অপেক্ষা করতে চান না। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে দারাজ সময়োপযোগী “দারাজ মার্ট” সেবাটি চালু করেছে। কেনাকাটার ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা প্রদানে ব্যতিক্রমী এ সেবাটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি”।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি