রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

দারাজ নিয়ে এলো ‘ইলেকট্রনিকস উইক’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের (https://www.daraz.com.bd/) সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘ইলেকট্রনিকস উইক।’ ক্যাম্পেইনজুড়ে ক্রেতাদের জন্য এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, স্মার্টফোন এবং গেমিং ওয়্যারেবলস বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য ও গ্যাজেটে থাকছে চমৎকার সব ডিলসহ আকর্ষণীয় ছাড়। দারাজের এই ক্যাম্পেইনটি চলবে ৯ থেকে ১৫ জুন পর্যন্ত।

‘দ্য বিগেস্ট ইলেকট্রনিকস সেল অব দ্য ইয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই ক্যাম্পেইনটি গ্রাহকদের জন্য নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য ক্রয়ের চমৎকার সুযোগ নিয়ে এসেছে। ক্যাম্পেইনে থাকা বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের প্রত্যেকটি পণ্য শতভাগ অথেনটিক হওয়ার নিশ্চয়তা দিচ্ছে দারাজ।

ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য সেরা পাঁচটি ডিল হলো: ২৪,১৭১ টাকায় রিয়েলমি ৮ প্রো (৮+১২৮ জিবি) স্মার্টফোন, ৩১,৩৪৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এ৫২ স্মার্টফোন, ২৩,১৫৭ টাকায় চ্যুই হিরোবুক প্রো ল্যাপটপ (ইনটেল কোয়াড-কোর, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ১৩.৩ ইঞ্চি, গ্রে), ৫২,০১২ টাকায় গ্রি জিএস১৮এলএম৪১০ এয়ার কন্ডিশনার (স্প্লিট টাইপ, ১.৫ টন, নন-ইনভার্টার) এবং ৪০,৭০০ টাকায় সনি ব্রাভিয়া ৪৩ ইঞ্চি ফুল ইন্টারনেট টিভি।

উল্লেখ্য, দারাজ ইলেকট্রনিক্স উইক ক্যাম্পেইনে কো-স্পন্সর হিসেবে রয়েছে বিখ্যাত গ্লোবাল ব্র্যান্ড হেয়ার এবং ট্রেন্ড-সেটিং ইউথ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। পাশাপাশি, এই ক্যাম্পেইনে দারাজের সাথে ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে লজিটেক, টিপি-লিংক, ওয়ারেস্টো, ইউগিন, মনস্টার ও মটোরোলা। বিঞ্জ, এক্সট্রা, ঘুড়ি লার্নিং, লিংক থ্রি  ও ট্যুরিসন এই ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার। ক্যাম্পেইনে কেনাকাটার ক্ষেত্রে সিটিব্যাংক, প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রাহকগণ তাদের প্রথম দু’টি লেনদেনে ১০ শতাংশ ছাড় পাবেন, সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত।

এ ক্যাম্পেইন নিয়ে দারাজ বাংলাদেশের ক্যাটেগরি ডিরেক্টর অফ ইলেকট্রনিক্স অ্যান্ড এফ এম সি জি জনাব নুরুল্লাহ বিন হুমায়ূন বলেন, ‘আমাদের জীবনে ইলেকট্রনিক পণ্যের ব্যবহার বেড়েছে। কিন্তু পণ্যের মূল্য অনেক সময় সামর্থের চেয়ে বেশি হওয়ায় অনেকেই চাহিদা থাকলেও তা পূরণ করতে পারেন না। আশা করছি আমাদের ‘ইলেকট্রনিকস উইক’ ক্যাম্পেইনটি গ্রাহকদেরকে সাশ্রয়ী দামে মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য কিনতে সহায়তা করবে।’

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি