মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

দশম প্রজন্মের শাওমি রেডমি সিরিজের দুটি ফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বাংলাদেশে দশম প্রজন্মের রেডমি নোট সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে। এই সিরিজটির দুটি মডেলের স্মার্টফোন ‘রেডমি নোট ১০ প্রো’ এবং ‘রেডমি নোট ১০’ যা আসছে সেরা সব ফিচার আর এই সেগমেন্টের সেরা সব ইনোভেশন নিয়ে; থাকছে ইভল ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তিগত সুবিধা। ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, ১২০হার্জের অ্যামোলেড ডিসপ্লে ডিভাইসটিকে ১০/১০ স্মার্টফোনে পরিণত করেছে।

এছাড়াও শাওমি বিক্রয়োত্তর সেবায় সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান রেডকোয়ান্টা শাওমিকে বিক্রয়োত্তর সেবা সন্তুষ্টিতে বাংলাদেশের নম্বর ওয়ান ব্র্যান্ড হিসাবে ঘোষণা দিয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশে রেডমি নোট সিরিজের প্রথম ডিভাইস থেকে এখন পর্যন্ত নোট সিরিজটি গেইম চেঞ্জার হিসেবে স্থান করে নিয়েছে। এর সুপার ফাস্ট পারফরম্যান্স ও মিড রেঞ্জ সেগমেন্টে এখনো এর উত্তরাধিকার ধরে রেখেছে। রেডমি নোট ১০ সিরিজে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। ১২০হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি সিরিজটিকে ইন্ডাস্ট্রিতে নতুন একটি বেঞ্চমার্ক স্থাপন করাবে।’

রেডমি নোট ১০ প্রো : 

রেডমি নোট ১০ প্রো ডিভাইসটিতে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে; এতে থাকছে ১২০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট। ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোনটির প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। এছাড়া একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের সুপার-ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সামনে আছে খুব ছোট পাঞ্চহোলের ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা।

এমআইইউআই ক্যামেরা অ্যাপে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরস, নাইট মোড ফিচার ২.০, ভ্লগ মোড, ডুয়াল ভিডিও, প্রো ভিডিও, ম্যাজিক ক্লোন, লং এক্সপোজার মোড।

রেডমি নোট ১০ প্রোতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ, যা উচ্চ, স্পষ্ট সাউন্ড দেবে। রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, সঙ্গে আইআর ব্লাস্টার। নিরাপত্তার জন্য সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং সঙ্গে ডাবল-ট্যাপ জেসচার।

কোয়ালকমের সর্বশেষ ৭ সিরিজের ৮ ন্যানোমিটার প্রযুক্তির শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ ন্যানোমিটার প্রযুক্তির ফিচারিং ক্র্যায়ো ৪৭০ আর্কিটেক্ট যা ২.৩ গিগাহার্জ ক্লকড। সঙ্গে আছে স্ন্যাপড্রাগন এলিট গেইমিং অ্যাড্রেনো ৬১৮ গ্রাফিক।

দীর্ঘ ব্যাকআপের জন্য রয়েছে ৫০২০এমএএইচ ব্যাটারি, যা কোনো ধরনের দুঃশ্চিন্তা ছাড়া পুরোদমে ব্যবহারে অনায়াশে এক দিনের সাপোর্ট পাওয়া যায়। এর ৩৩ ওয়াটের চার্জার ০ থেকে ৫৯ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে।

রেডমি নোট ১০ : 

নতুন ইভল ডিজাইনের রেডমি নোট ১০ সিরিজটির দ্বিতীয় ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে; ডিসপ্লের ব্রাইটনেস ১১০০নিট ও ১৮০হার্জ টাচ সহনশীল। ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে। এর একটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সরের সঙ্গে একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেফথ ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। স্পষ্ট সেলফি নিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটির হাইরেস সার্টিফাইড স্টেরিও স্পিকারে পাওয়া যাবে অনবদ্য অভিজ্ঞতা। আরও ভালো ভাইব্রেশন দিকে থাকছে জেড-অ্যাক্সিস ভাইব্রেশন মোটর। দুর্ঘটনাবসত পড়ে যাওয়া থেকে ডিভাইসকে রক্ষায় দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। নিরাপত্তার জন্য সাইডে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এআই আনলক ফিচার। নোট প্রো সিরিজের মতো ক্ল্যাসিক নোট সিরিজেও ফিরিয়ে আনা হয়েছে আইআর ব্ল্যাস্টার এবং ৩.৫ মিমি জ্যাক।

রেডমি নোট ১০ ডিভাইসটি প্রথমবারের মতো আসছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসরে। এতে থাকছে ৮এক্স ক্র্যায়ো ৪৬০ ক্লকড আপটু ২.২ গিগাহার্জ। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন অ্যাড্রেনো ৬১২ গ্রাফিক্স চিপসেট এবং ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। বড় ব্যাকআপের ৫০০০এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৩৩ ওয়াটের চার্জার থাকছে বক্সে। রেডমি নোট ১০ ডিভাইসে ০ থেকে ৬৭ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে।

ফোনের দাম : 

রেডমি নোট ১০ প্রো পাওয়া যাবে অনিক্স গ্রে, গ্যাডিয়েন্ট ব্রোঞ্জ এবং গ্ল্যাসিয়ার ব্লু কালারে। দাম  ৬জিবি+৬৪জিবি ২৬,৯৯৯ টাকা, ৬জিবি+১২৮জিবি ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ২৯,৯৯৯ টাকা।

রেডমি নোট ১০ আসছে পেবল হোয়াইট লেক গ্রিন ও অনিক্স গ্রে কালার ভ্যারিয়েন্টে। ৪জিবি+৬৪জিবি ১৯,৯৯৯ টাকা, ৪জিবি+১২৮জিবি ২০,৯৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ২১,৯৯৯ টাকা। শীঘ্রই ফোন দুটি অথোরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি