বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
27.2 C
Dhaka

ঢাকা দক্ষিণ সিটিতে ইন্টারনেট কেবল অপসারণ; বিচ্ছিন্ন জনসাধারন : আইএসপিএবি

টেকভিশন ডেক্স: করোনা মহামারীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচ্ছন্ন শহর গড়তে বৈদ্যুতিক খুঁটিতে ঝুঁকিপূর্ণ ইন্টারনেট ও ডিশ সংযোগ অপসারণে নামায় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে পারছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী, দুশ্চিন্তায় ভুগছেন অভিভাবকরা। কিন্তু হঠাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেকের ছেলেমেয়ে অনলাইন ক্লাস করতে পারছে না। করোনার সময়ে এভাবে ইন্টারনেট সংযোগ অপসারণ করলে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়বে।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ইমদাদুল হক বলেন, আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর মেয়র মহোদয়ের সাথে মিটিং করে আমাদের ‍ও গ্রাহকদের সমস্যার বিষয়টা জানিয়েছেন। তিনি বলেছেন, বিকল্প ব্যবস্থা গ্রহন করতে। বর্তমানে করোনাকালিন এমন পরিস্থিতিতে নতুন কোনো ব্যবস্থা গ্রহন করা আমাদের ব্যবসায়ীদের পক্ষে অসম্ভব। আজ ১২ই আগস্ট তারিখেও পুরান ঢাকায় কেবল কাটার খবর আসছে আমাদের কাছে।

বিষয়টি নিয়ে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের টেকভিশনকে বলেন, ওনাদের বিভিন্ন সময়ে নোটিশ করা হয়ে অপরিকল্পিত কেবল সরিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহন করতে। এখন আমাদের হাতে কেবল কাটা ছাড়া আর কোনো সুযোগ নেই।

করোনার দুঃসময়ে বাসাবাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার খবরটি অত্যন্ত দুঃখজনক। মহামারীর ঝুঁকি এড়াতে বাসায় বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস, চাকরিজীবীরা অফিস পরিচালনা, চিকিৎসকদের রোগী দেখা, ব্যবসায়ীরা ব্যবসা করা এবং আদালতে ভার্চুয়ালভাবে সব কিছু ইন্টারনেটের দ্বারা পরিচালনা করছেন। এছাড়াও টেলিমেডিসিন, বীমা, আউটসোর্সিং, কলসেন্টার, সফটওয়্যার, ই-কমার্স, ব্যাংক ও হাসপাতালের মতো জরুরি সেবা অনলাইনে দেয়া হচ্ছে। অনেকে আবার মানসিক চাপ কমাতে অনলাইনে দেশ-বিদেশে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিনোদন দেখছেন ও বিভিন্ন খবর পড়ছেন। করোনায় স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে মানুষের মধ্যে অনলাইন নির্ভরতা বাড়লে ডিএসসিসি ইন্টারনেট ও ডিশ সংযোগ অপসারণে নেমেছে। এতে সব ইন্টারনেট ব্যবহারকারী দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, ইন্টারনেট ও ডিশ সংযোগ উচ্ছেদ অভিযানের আগে এলাকায় কোন ধরনের মাইকিং করা হয়নি। নোটিশও দেয়া হয়নি। হঠাৎ করে ইন্টারনেট ও ডিশ সংযোগ অপসারণে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। করোনার সময়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ কিংবা পার্ক বন্ধ থাকায় বড়দের মতোই মানসিক চাপে আছে শিক্ষার্থীরা। বাসায় বসে অনলাইন ক্লাস ও টেলিভিশনে বিনোদন দেখে কিছুটা মানসিক চাপ কমছে শিক্ষার্থীদের। এ পরিস্থিতিতে ইন্টারনেট কিংবা ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। প্রশ্ন হলো, এ অসময়ে কাউকে কিছু না জানিয়ে এমন ধরনের অতি উৎসাহী কর্ম কেন? দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিটি করপোরেশনের কর্তাব্যক্তিরা কি ওয়াকিবহাল নন? তারা কি বোঝেন না যে, এ মুহূর্তে যারা ঘরের বাইরে যেতে পারছেন না বা বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকছেন তাদের মানসিক সুস্থতার জন্য বিরতিহীন ইন্টারনেট সেবা কতটা জরুরি? করোনার আগে কি রাজধানীতে ঝুলন্ত তার দৃশ্যমান ছিল না? তখন কেন বাড়তি তার অপসারণের কাজটি করা হয়নি? করোনার দুর্যোগে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, অফিস-আদালতসহ সব কাজের একমাত্র পাথেয় যখন ইন্টারনেট তখন পরিচ্ছন্নতার নামে বাসাবাড়ির ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে সিটি করপোরেশন কোন অসাধ্য জয় করছেন তা আমাদের কাছে স্পষ্ট নয়।

নগরের সৌন্দর্য বাড়াতে ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করার আগে ইন্টারনেট সেবার বিষয়টি ভেবে দেখতে হবে। কারণ মাটির নিচ দিয়ে ইন্টারনেট সংযোগ দেয়ার কাজ এখনও বাস্তবায়ন হয়নি। বিকল্প ব্যবস্থা না রেখেই কোটি কোটি টাকার ক্যাবল নষ্ট করলে ব্যবসায়ীরা লোকসানে পড়বেন। তাদের যেমন ক্ষতি হবে তেমনি অপূরণীয় ক্ষতি হবে ইন্টারনেট গ্রাহকদের। কাজেই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কাজটি থেকে সিটি করপোরেশনকে বিরত থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগে থেকে ঘোষণা দিয়ে, সবাইকে অবগত করে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতার কাজটি করা যেতে পারে। -তথ্যসূত্র : দৈনিক সংবাদ

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

সর্বশেষ

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি