মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

ঢাকার বাহিরেও টায়ার-থ্রি ডেটা সেন্টার সম্প্রসারণে আগ্রহী ”কোলোসিটি লিমিটেড”

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তির এই বিশ্বে ডেটা সেন্টার তথা তথ্যকেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি অনুসঙ্গ। বিশেষজ্ঞদের মতে, চতুর্থ শিল্পবিপ্লবের মুদ্রা হবে তথ্য। যার কাছে যত বেশি তথ্য, সে তত বেশি ধনী; তত বেশি প্রভাব বিস্তারকারী। বিশ্বে সর্বাধিকসংখ্যক ডেটা সেন্টার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। বাংলাদেশে ডেটা সেন্টারের সংখ্যা হাতে গোনা। তার মধ্যে অন্যতম ”কোলোসিটি লিমিটেড”। ২০০৮ সালে প্রতিষ্ঠানটি দেশে প্রথম ‘টায়ার-থ্রি ডেটা স্ট্যান্ডাড সেন্টার’ সেবা চালু করে। যেখানে  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই সুবিধাসহ প্রয়োজনীয় সার্ভার, কুলিং সিস্টেম, নেটওয়ার্ক ব্যবস্থা, প্রাইমারিসহ সেকেন্ডারি এবং ব্যাকআপ পাওয়ার ম্যানেজমেন্ট রয়েছে।

নিরাপদ ডেটা সংস্থান এবং জিরো ডাউনটাইমে গুরুত্ব দিয়ে গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে কোলোসিটি লিমিটেড। কোলোকেশন পরিষেবাগুলো গ্রাহককে সর্বোচ্চ স্তারের নিরাপত্তা এবং অপারেশনাল নির্ভরযোগ্যতায় ডেটা সুরক্ষিত রাখতে সহায়তা করে। এজন্য আমরা ব্যবহার করি একাধিক ইন্টারনেট লাইন ও এনটিটিএন।

“আমরা বাংলাদেশী তরুণ মেধাবী প্রকৌশলী এবং পেশাজীবীদের উপর আস্থাশীল, উপযুক্ত অবকাঠামো এবং সুযোগ পেলে তারা বিশ্বমানের প্রযুক্তি তৈরী করতে পারে যা দেশ ও দেশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক সুবিধা বয়ে আনবে। তাই ১৫ বছর আগে আমরা বাংলাদেশে বিশ্বমানের কোলোকেশন ডাটা সেন্টার তৈরী করি”, বলছিলেন কোলসিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমাদ ইস্পাহানি। “সেখানেই আমরা থেমে থাকিনি, আমরা বাংলাদেশে প্রথম মাইক্রোসফট অ্যাজুর স্ট্যাক হাব ক্লাউড নিয়ে আসি যেন বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং নতুন তরুণ উদ্যোক্তারা দেশে বিশ্বসেরা ক্লাউড সার্ভিস পেতে পারেন”, ইমাদ ইস্পাহানি আরো জানালেন, আমরা টায়ার-থ্রি স্ট্যান্ডার্ড হিসেবে স্বীকৃত এবং আইএসও ৯০০১:২০১৫ এবং আইইসি ২৭০০১:২০১৩ দ্বারা প্রত্যায়িত।’

‘শিগগিরই আমরা ঢাকার বাইরে আরো দুটি ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করছি। এ খাতে আমাদেও বড় আকারের বিনিয়োগ রয়েছো। ভবিষ্যতে আরো বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডেটা কমপ্ল্যায়েন্সের নিশ্চয়তা, ডেটার নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তার প্রয়োজনীয় সমাধান আমরা ২৪/৭-এর মধ্যে দিয়ে থাকি। পাশাপাশি আমরা দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ডিজিটাল সেবা প্রদান করছি মাইক্রোসফট অ্যাজুর স্ট্যাক হাব হাইব্রিড ক্লাউড ‘‘কোলসিটি.ক্লাউড’’ এর মাধ্যমে।’

কোলোসিটি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. আল ফুয়াদ বলেন, ‘বর্তমানে আমাদের ডেটা সেন্টারে ১০০ টির অধিক র‌্যাক রয়েছে, যা বাংলাদেশে অন্যতম। আমাদের সিকিউরিটি এবং ডিজিটাল ট্রান্সফরমেশন  পার্টনার হিসেবে রয়েছে অ্যাক্রোনিস, জিম্ব্রা, মাইক্রোসফট, ডেল, স্প্যাম টাইটান ও ব্যারাকুডার মতো বিশ্বসেরা প্রতিষ্ঠান। আমাদের গ্রাহক হিসেবে  রয়েছে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক-বিমাসহ দেশি-বিদেশি ৬০টির অধিক প্রতিষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি