মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
28 C
Dhaka

ঢাকায় এনবিএমইজিএফ আয়োজিত ষষ্ঠ উদ্যোক্তা মহাসম্মেলনের সফল সমাপ্তী

টেকভিশন২৪ প্রতিবেদক: নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আয়োজনে ষষ্ঠ উদ্যোক্তা মহাসম্মেলন ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ৬৪ জেলা ও ১৮টি দেশ থেকে দুই হাজার তরুণ উদ্যোক্তা এই মহাসম্মেলন ও মেলায় অংশ নেন।

ই-কমার্স বা এফ-কমার্সের মাধ্যমে ব্যবসা করেন এই উদ্যোক্তারা। বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা মহাসম্মেলন’ ও ‘৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা’।

‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ৬৪ জেলা ও ১৮টি দেশ থেকে দুই হাজার তরুণ উদ্যোক্তা নিয়ে ৪ মে ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে এই মহাসম্মেলন ও মেলার আয়োজন করা হয়। ই-কমার্স বা এফ-কমার্সের মাধ্যমে ব্যবসা করেন এই উদ্যোক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, গেস্ট অব অনার ঢাকায় আমেরিকা অ্যাম্বাসির ইকোনোমিক ইউনিট প্রধান জোসেফ গিবলিন, বিশেষ অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও জারা মাহবুব, গ্রামীনফোনের সিইও ইয়াসির আজমান, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

আয়োজনের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ। ‘নিজের বলার মতো একটা গল্প’ হচ্ছে উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম।

এটি বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম, যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২টি উপজেলা এবং ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট সাড়ে ১২ লাখের বেশি তরুণ-তরুণীকে ২৬টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে দেশে ও বিদেশে প্রায় ৪ হাজার ৯০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন ও অফলাইন কার্যক্রম।

মহাসম্মেলন ও মেলার আয়োজক কর্তৃপক্ষ, ‘চাকরি করবো না চাকরি দেবো’—এই ব্রত সামনে রেখে গত ২ হাজার ৩০০ দিন ধরে একদিনের জন্যও এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না, যা সারা বিশ্বে একটি রেকর্ড। ইতোমধ্যে এই প্লাটফর্ম থেকে লক্ষাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং গত সাড়ে ৬ বছরে বদলে গেছে ১২ লাখ ৫০ হাজার তরুণ-তরুণীর জীবন। এই প্লাটফর্মের লক্ষ্য, আগামী ৩ বছরের মধ্যে অন্তত ৩ লাখ উদ্যোক্তা তৈরির মাধ্যমে ১০ লাখ মানুষের কর্মসংস্থান করা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি