বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট চালু করেছে। রবিবার ৩১ মার্চ ২০২৪ নতুন এই ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের জিএম আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের ডিজিএম শুভংকর গোলদারসহ আরো অনেকে।

একইদিনে আরো চার জেলা টাঙ্গাইল, খুলনা, কক্সবাজার এবং কুষ্টিয়ায় অনারের ব্র্যান্ড আউটলেটের উদ্বোধন হয়। এরইমধ্যে ব্র্যান্ডটি দ্রুত সময়ে ২০টি আউটলেটের মাইলফলক স্পর্শ করল। অনার তাদের আউটলেটগুলো থেকে গ্রাহকদের অফিসিয়াল ডিভাইস সরবরাহ এবং সেবা প্রদানে ভূমিকা রাখবে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একইদিনে ঢাকায় দুটি এবং চার জেলায় ব্র্যান্ড আউটলেট চালু করা অনারের জন্য রোমাঞ্চকর মাইলফলক। আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্র্যান্ড আউটলেটগুলোর মাধ্যমে এমন অনন্য সেবা অব্যাহত রাখা হবে। এখন থেকে সারাদেশে চালু হওয়া আউটলেটগুলোতে বাংলাদেশের বাজারে আসা অনারের সব অফিসিয়াল পণ্য পাওয়া যাবে। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ করবে স্মার্টফোন ব্র্যান্ড অনার। কারণ অনার একটি নির্ভরযোগ্য এবং প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড।

অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং বলেন, বাংলাদেশের বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। প্রযুক্তিপ্রেমিরা অনার ব্র্যান্ডকে এগিয়েও রেখেছে নির্ভরযোগ্য ব্র্যান্ড, প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং উন্নত পারফর্মেন্সের দিক থেকে। ঢাকার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করল। সারাদেশে মোট আউটলেটের সংখ্যা হলো ২০টি। এ সংখ্যা বাড়তেই থাকবে এবং ভবিষ্যতে দেশের প্রতিটি জেলাতেই থাকবে অনারের ব্র্যান্ড আউটলেট। সেখানে গ্রাহকেরা নতুন নতুন ডিভাইস কেনার পাশাপাশি এক্সপিরিয়েন্সও নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি