রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
27 C
Dhaka

ইউরোপিয়ান ইউনিয়ন ও এশিয়াকানেক্টের অর্থায়নে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নতুন প্রজেক্ট

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ ইউরোপিয়ান ইউনিয়ন এবং এশিয়াকানেক্ট এর অর্থায়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  ‘ডেভেলাপমেন্ট অব এডভান্সড সিকিউরিটি  প্রোফেশনালস ইন বাংলাদেশ’ প্রজেক্ট এর কার্যক্রম জানুয়ারি ০৬, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতকি সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য  প্রফেসর ড: এম লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BdREN এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তাওরিত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এর প্রধান অধ্যাপক  ডঃ তৌহিদ ভূঁইয়া এবং রেজিস্ট্রার ডঃ মোহাম্মদ নাদির বিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটং এর ডিরেক্টর অধ্যাপক ডঃ মোহাম্মদ সামসুল আরেফিন।

প্রধান অতিথি প্রফেসর ড: এম লুৎফুর রহমান তাঁর বক্তব্যে চতুর্থ শিল্প-বিপ্লবের এ যুগে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে এ সেক্টরে দক্ষ জনবল তৈরির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং এ ধরনের একটি সময়োপযোগী প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রোজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক আরেফিন তাঁর বক্তব্যে টেকসই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহের ভূয়সী প্রসংশা করে সাইবার সিকিউরিটির বিষয়কে অগ্রাধিকারে রেখে  সাইবার পলিসি প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য যে, এই প্রজেক্ট এর অধীনে  বাংলাদেশে পাঁচটি ভিন্ন লোকেশনে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রফেশনাল ট্রেনিং যথা EC-Council Certified Ethical Hacker (CEH), CompTIA Cyber Security Analyst (CySA+), Certified Information Systems Security Professional (CISSP), Certified Information Systems Auditor (CISA) এবং CyberSAFE (Securing Assets for the end User) ওয়ার্কশপের আয়োজন করা হবে।

এখানে আরো উল্লেখ্য যে, ইতিমধ্যে ঢাকা অঞ্চলে EC-Council Certified Ethical Hacker (CEH) এর ট্রেনিং কার্যক্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি