সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

ডিজিটাল ইনভার্টার এয়ার কন্ডিশনার ক্রয়ে ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: শীতের বিদায়ের সাথে সাথে দেশে গরম পড়তে শুরু করেছে। তাই, গরমের তীব্রতা থেকে মানুষকে স্বস্তি দিতে শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং তাদের ক্রেতাদের জন্য এয়ারকন্ডিশনারের ওপর দুর্দান্ত ছাড় নিয়ে এসেছে।

এই ছাড় সুবিধার আওতায়, ক্রেতারা ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি সমৃদ্ধ স্যামসাংয়ের বিভিন্ন মডেলের উন্নতমানের এসিগুলো ক্রয় করতে পারবেন।

রুমের আকার ও বাজেটের বিষয়কে অগ্রাধিকার দিয়ে ক্রেতারা তাদের পছন্দানুযায়ী এক থেকে ‍দুই টনের স্যামসাং এসি কিনতে পারবেন। সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় বলে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। নন-ইনভার্টার এসিগুলোর তুলনায় ডিজিটাল ইনভার্টার সুবিধাসম্পন্ন এসিগুলো পরিবেশের সাথে সাথে খুব ভালোভাবে তাদের ফাংশনালিটিকে সমন্বয় করতে পারে। স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির সামগ্রিক কার্যকারিতা ব্যবহারকারী ও পরিবেশের উভয়ের জন্য বেশ কার্যকরী।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘বর্তমান সময়ে আমাদের ঘরের জন্য এসি কেনা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মডেলের এসি’র ক্ষেত্রে স্যামসাং ক্রেতাদের সর্বোচ্চ ১২.৫ শতাংশ ছাড় ‍সুবিধা দিচ্ছে, তাই আমাদের ক্রেতারা অর্থের চিন্তা না করেই তাদের পছন্দের এসিটি ক্রয় করতে পারবেন। আমাদের ডিজিটাল ইনভার্টার সিস্টেম প্রযুক্তি পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে। যারা পরিবেশ সুরক্ষার কথা চিন্তা করেন তাদের জন্যই আমাদের এই এসিগুলো।’

এসি ক্রয়ের ক্ষেত্রে বাসা/ অফিসে বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা দিচ্ছে স্যামসাং। এক্ষেত্রে ছয় মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাওয়া যাবে। ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি সমৃদ্ধ এসিগুলো ৬৭,৯০০ টাকা থেকে ৯৮,৪০০ টাকার মধ্যে পাওয়া যাবে।

এক্ষেত্রে, ক্রেতারা যেকোন স্যামসাং শোরুম কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন। বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতারা এই নম্বরে ০৮০০০৩০০৩০০ স্যামসাং ২৪ x ৭ কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারবেন।     

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি