বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব প্রতিমন্ত্রী পলককে ফুল দিয়ে বরণ করেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের ৩৪ দিন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচনকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেজন্য সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এসে বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে জুনাইদ পলক বলেন, ‘আগামী ৩৪টি দিন আমাদের দৈনন্দিন কাজ, সবাইকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ডাক ও টেলিযোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টেলিকম কমিউনিকেশন যদি চলমান না থাকে তাহলে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমাদের ডাক যদি চালু না থাকে তাহলে সকল পণ্য আনা নেওয়া দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।’

তিনি বলেন, দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ১৫ বছরের অর্ধেকটা সময় কিন্তু প্রাকৃতিক দুযোগ কিংবা মনুষ্য সৃষ্ট দুর্যোগের মোকাবেলা করতে হয়েছে। একদিকে ২০১৩-১৪ ও ১৫ তিন বছর অগ্নি সন্ত্রাস, গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক আন্দোলনের নামে ভাঙচুর, মানুষ পোড়ানো, বাস পোড়ানো এগুলো চলেছে। তারপরে ২০১৭-১৮ ও ১৯ এই তিন বছর উনি (প্রধানমন্ত্রী) নির্বিঘ্নে দেশের মানুষের জন্য কাজ করতে পেরেছেন। এরপরে ২০২০-২১ আবার কিন্তু করোনা মহামারি। আবার ২০২২-২৩ একবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, আরেকদিকে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ। সব কিছু মিলিয়ে খেয়াল করে দেখবেন, গত ১৫ বছরের অর্ধেকটা সময় কিন্তু মনুষ্য সৃষ্ট এবং প্রাতকৃতিক দুযোগ মোকাবেলা করতে হয়েছে প্রধানমন্ত্রীকে।’

এছাড়া তিনি বলেন, ‘আমাদের বিটিআরসিকে দায়িত্ব পালন করতে হবে দায়িত্বশীলতার সঙ্গে, যাতে আমাদের টেলিকমিউনকেশনে কোনো রকম বাধা না হয়। অপরদিকে আমাদের স্যাটেলাইট কমিউনকেশনকেও চালু রাখতে হবে। বিনোদন, যোগাযোগ ও টেলিভিশন সেন্টারগুলো যেন নির্বঘ্নে কাজ করতে পারে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু, ১৯৭৫ সালের ১৪ জুন স্যাটেলাইটের আর্থ স্টেশন স্থাপন করেছিলেন, আজকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফুল দিয়ে বরণ করে নেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অধীন দফতর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি