রবিবার, নভেম্বর ২২, ২০২৬
23 C
Dhaka

ডকটাইমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

টেকভিশন২৪ ডেস্ক: তীব্র কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এছাড়াও প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহ এসে এসব দরিদ্র মানুষের জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলে। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ডকটাইমের উদ্যোগে এবং উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ডকটাইম নিয়মিত সামাজিক সহযোগিতামূলক উদ্যোগ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিগত ১১ই ফেব্রুয়ারি, ২০২২ রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। করোনা মহামারীর এই দুঃসময়ে শীতবস্ত্র হাতে পেয়ে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাসনিয়া শাহজাহান, সিনিয়র এক্সিকিউটিভ, ব্র্যান্ড মার্কেটিং, ডকটাইম। ডকটাইম লিমিটেড, দেশের অন্যতম ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কোম্পানি। দিন-রাত ২৪ ঘন্টা ডাক্তার ভিডিও কনসালটেশনের পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে যে কেউ ডায়াগনস্টিক টেস্ট, মেডিসিন হোম ডেলিভারি, লাইফ ও হেলথ ইনস্যুরেন্স সুবিধা নিতে পারবেন।

উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ ইমরুল কায়েস, চেয়ারম্যান; ডাঃ রামিম, সহ সভাপতি; মোঃ আশিকুজ্জামান জাহিদ, সাংগঠনিক সম্পাদক; খন্দকার ওসমান মুখপাত্র ভিওপি, ভলান্টিয়ার অফ পজিটিভিটি। উৎসর্গ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমগ্র বাংলাদেশে তাঁদের স্বেচ্ছাসেবীরা সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি