রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

গ্রাহকদের জন্য মাইক্রোসফটের আইটি পরিসেবা নিয়ে এলো ওয়ালটন 

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সফটওয়্যার ও হার্ডওয়্যার সহ আইটি খাতে যৌথ সেবা দেবে মাইক্রোসফট এবং ওয়ালটন। এ উপলক্ষ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ যুক্ত দেশের সর্বপ্রথম কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমেরিকান টেক-জায়ান্ট মাইক্রোসফটের মধ্যে একটি সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে সফটওয়্যার সহজলভ্য মূল্যে প্রদান করবে মাইক্রোসফট। এছাড়াও মাইক্রোসফটের আপডেটেড সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার সংক্রান্ত অত্যাধুনিক পণ্য সরবরাহ করবে। দেশের শিক্ষা খাতেও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাইক্রোসফট। গ্রাহক ওয়ালটন ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে মাইক্রোসফটের এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এই এমওইউ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোসফট সাউথইষ্ট এশিয়া নিউ মার্কেটস-এর জেনারেল ম্যানেজার ‘সুক হুঁ চেআ’।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস-এর কর্পোরেট সেলস ডিরেক্টর জায়েদ আলকাদি, মাইক্রোসফট-এর চিফ পার্টনার অফিসার এএনএইচ ফাম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুস সালামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি