বুধবার, জুলাই ৮, ২০২৬
27.8 C
Dhaka

একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করা যাবে টুইটারে

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবহারকারীকে আরও বেশি আকৃষ্ট করতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন ফিচার যুক্ত করে চলেছে তাদের অ্যাপে। নতুন আপডেটে পিছিয়ে নেই টুইটারও। টুইটারে বর্তমানে একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করা যায় না। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ফেসবুকের মতো একইসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করার সুবিধা আনার দাবি জানিয়ে আসছেন। অবশেষে প্রতীক্ষার পালা শেষ হচ্ছে।

খুব দ্রুতই নতুন একটি ফিচার আনতে যাচ্ছে টুইটারে, যেখানে একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। এক রিপোর্টে বলা হয়েছে, টুইটে ছবি এবং ভিডিও উভয়ের জন্যই অ্যাকাউন্ট ট্যাগ করা যাবে। আপাতত কিছু ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন তবে তা সীমিত সময়ের জন্য।

টুইটার জানিয়েছে, আমরা দেখছি অধিক সংখ্যক গ্রাহক টুইটারে ভিজ্যুয়াল কথোপকথন করতে চাইছেন এবং করছেন। এই কথোপকথনকে আরও আকর্ষণীয় করে তুলতে ছবি, জিআইএফ এবং ভিডিও একসঙ্গে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে।

এছাড়াও, স্ট্যাটাস নামের আরও একটি ফিচার পরীক্ষা করছে টুইটার। এর মাধ্যমে ব্যবহারকারী যে কোনও পোস্ট পূর্ব-নির্ধারিত লেবেলসহ ট্যাগ করতে পারবেন। আগে যেমন পাওয়া যেত লাইভজার্নাল বা মাইস্পেস। তেমনই এবার পাওয়া যেতে পারে স্পইলার এলার্ড বা শোয়ার থটস। 

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি