মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
29 C
Dhaka

জি৮ পাওয়ার লাইট ১৩ হাজার ৪৯৯ টাকা

টিভি২৪ ডেস্ক: মটোরোলার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘জি’ সিরিজের স্মার্টফোন ‘মটো জি৮ পাওয়ার লাইট’ -এর দাম ঘোষণা করা হয়েছে।

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ১১.১১ সেল উপলক্ষে ফোনটি পাওয়া যাবে ১৩ হাজার ৪৯৯ টাকায়। শুধু দারাজে প্রি-পেইড ডিসকাউন্ট অফারের আওতায় ১৩ হাজার ৪৯৯ টাকায় ফোনটি কিনতে পারবেন ক্রেতারা। তবে যারা এ অফারের আওতায় প্রি-পেমেন্ট করবেন না তারা ১৪,৯৯৯ টাকায় স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন।

মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি বলেন, ‘বাংলাদেশের বাজারে মটোরোলার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি জি সিরিজ উন্মোচন করতে পেরে আমরা খুবই আনন্দিত।  এ পর্যন্ত বিশ্বব্যাপী এই ফ্র্যাঞ্চাইজির ১০০ মিলিয়ন ডিভাইস বিক্রি হয়েছে এবং সবার ক্রয় সক্ষমতার মধ্যে প্রিমিয়াম ফিচার আনতে আমরা বদ্ধপরিকর।’

দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফীন বলেন, ‘বাংলাদেশে সেলেক্সট্রা লিমিটেডের মাধ্যমে মটোরোলা ব্র্যান্ডের নতুন সূচনার অংশ হিসেবে দারাজ খুবই আনন্দিত।  বিশেষ অংশীদার হিসেবে আমরা দারাজের মাধ্যমে বাংলাদেশে মটোরোলার উত্তোরোত্তর সাফল্য কামনা করি।’

বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল পার্টনার হিসেবে কাজ করছে সেলেক্সট্রা লিমিটেড।  প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোনটি একটি সত্যিকারের পাওয়ারহাউজ যা- ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে এবং অন্যান্য বিবেচনায় সেরা।

ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা, একবার চার্জে টানা দু’দিন ব্যবহার করা যাবে।  ফোনটিতে থাকছে ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম, ৪ জিবি র‌্যাম+৬৪ জিবি স্টোরেজ এবং ৬.৫ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লেসহ আরও অনেক সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি