সোমবার, আগস্ট ৩১, ২০২৬
27 C
Dhaka

জাতীয় স্বার্থে সাইবার নিরাপত্তায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জাতীয় স্বার্থে সাইবার নিরাপত্তায় সবাই সম্মিলতভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট অংশীজনরা। তারা বলেন, সাইবার নিরাপত্তা শুধু একটি মাত্র খাত নয়, বরং এটি একটি ডেমেইন বা বিশাল কার্যক্ষেত্র। সরকারের একার পক্ষে সাইবার নিরাপত্তার শতভাগ নিশ্চিত করা বাস্তবসম্মত নয়। সরকারি-বেসরকারি সব অংশীজন মিলে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জাতীয় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক ইফতার ও অংশীজনদের সম্মিলন অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বক্তারা। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)’ এই আয়োজন করে।

এই আয়োজনে শনিবার অংশ নিয়েছেন সিক্যাফের উপদেষ্টা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ শেখ মো. মেহেদী হাসান ও কম্পিউটর সার্ভিস লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আল ফারুক ইবনে নাজিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর মো. জাহিদ হাসান চৌধুরী, সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির (এনসিসিএ) সদস্য ও সাবেক অডিটর জেনারেল মো. ইকবাল হোসেন, এনসিসিএর আরেক সদস্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মো. সাইমুম রেজা তালুকদার, ডিনেটের নির্বাহী পরিচালক এম. শাহাদাত হোসেন, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ফজলে রাব্বি, সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশের ডোমেইন কো-অর্ডিনেটর (গভর্নেন্স অ্যান্ড রাইটস) শাহরিয়ার মান্নান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইঞ্জিনিয়ার সাঈদ নাসিরুল্লাহ, সাইবার বুলিং নিয়ে কাজ করে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অর্জনকারী সাদাত রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিক্যাফের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী মুস্তাফিজ।

সিক্যাফের সভাপতি বিশ্ব সাইবার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। বৈশ্বিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের দেশীয় সংস্করণ তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
 
অনুষ্ঠানে আরো ছিলেন বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিটলস সাইবার সিকিউরিটির হেড অব সিকিউরিটি অপারেশন শাহী মির্জা, আহসানিয়া মিশন ইনস্টিটিউটের অধ্যাপক শাঈখ মুহাম্মাদ উছমান গনী, দৈনিক আমার কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূইয়া রানা, ব্র্যাকের সিনিয়র স্পেশালিস্ট আবদুল্লাহ জোবায়ের, ব্লু পিল লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) সমীরণ চক্রবর্তী, সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণের (নাবিক) সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান প্রমুখ।
 
বক্তারা ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে সিক্যাফের বিভিন্ন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি