মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
30.8 C
Dhaka

“জাতীয় বাজেট ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবনা পরবর্তী আইএসপিএবির প্রতিক্রিয়া”

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর যাবৎ কাজ করে আসছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে ITES এর অন্তর্ভুক্তি না করা, তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহৃত সামগ্রীর উপর শুল্ক না কমায় এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর ১০ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার না করা, ইন্টারনেট সেবার প্রসার ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি বাধাগ্রস্ত হবে বলে আইএসপি অ্যাসোসিয়েশন মনে করে। এমন বিপরীতমুখী সিদ্ধান্তের প্রতিবাদে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি। একই সাথে ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ও প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে ITES এর অন্তর্ভুক্তির মাধ্যমে আইএসপি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের নিকট এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। 

২০২৩-২০২৪ এর প্রস্তাবিত বাজেট ও আইএসপিএবির প্রতিক্রিয়া নি¤œরূপ:
আইএসপিএবির বাজেট পূর্ববতী প্রস্তাবনা: ২০২৩-২৪ এর প্রস্তাবিত বাজেট ও আইএসপিএবির প্রতিক্রিয়া:
(১) Income Tax Ordinance, 1984 (ordinance No. XXXVI  of 1984) এর সংশোধন 6th Schedule, Part A অনুচ্ছেদ-৩৩ এ আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে ITES এর অন্তর্ভুক্তি ।
 
প্রতিক্রিয়া:
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশ টাস্কর্ফোস এর চেয়ারপারসনের সভাপতিত্বে গত ০৭ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কর্ফোস এর ৩য় সভায় মাননীয় প্রধানমন্ত্রী আইএসপি প্রতিষ্ঠানের সকল সেবাকে Information Technology Enabled Services (ITES)  সেক্টরে অন্তভর্ক্ত করার উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেয়।  তাছাড়া গত ১৩ নভেম্বর ২০২২ তারিখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ টাস্কর্ফোসের নির্বাহী কমিটির ১ম সভায় ISP এর কার্যক্রমকে ITES এর অন্তরর্ভূক্ত করার উদ্যোগ গ্রহন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ও স্মার্ট বাংলাদেশ টাস্কর্ফোসের নির্বাহী কমিটির সিদ্ধান্ত  প্রতিফলিত না হওয়ায় আমরা খুবই মর্মাহত।
 
আমরা আশা করি, ২০২৩-২৪ সংশোধিত বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্মার্ট বাংলাদেশ টাস্কর্ফোসের নির্বাহী কমিটির ১ম সভায় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্ডাস্ট্রিকে Information Technology Enabled Service (ITES) ক্যাটাগরি নিবন্ধনের মাধ্যমে আইএসপি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার জন্য মাননীয় অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ।
 
(২) গত ২০২২-২৩ অর্থবছরের আইন অনুযায়ী Ordinance No.XXXVI  of 1984  Gi   Section 52AA এর সংশোধন নীতিতে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (অওঞ) আরোপিত কর প্রত্যাহার করা।
 
প্রতিক্রিয়া:
আইএসপিএবির গুরুত্বপূর্ণ দাবি ছিল ২০২২-২৩ অর্থবছরের আইন অনুযায়ী ঙৎফরহধহপব ঘড়.ঢঢঢঠও  ড়ভ ১৯৮৪  এর   ঝবপঃরড়হ ৫২অঅ এর সংশোধন নীতিতে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (AIT) আরোপিত  কর প্রত্যাহার করা। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (AIT) প্রত্যাহার না করায়, প্রতিযোগীতা মূলক ইন্টারনেট সেবায় সকল  আইএসপি ইন্টারনেট সার্ভিসের ব্যয় বহন করে ১০% লাভ করতে পারেনা। ফলে ইন্টারনেট সার্ভিসের বিলের উপর অতিরিক্ত ১০% (AIT) কর আরোপে সকল আইএসপি প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখিন হচ্ছে। আমাদের দাবি সংশোধিত বাজেটে  ইন্টারনেট সার্ভিসের বিলের উপর ১০% (AIT) আরোপিত  কর প্রত্যাহার করার জন্য মাননীয় অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি।
 
(৩) HS Code: 8544.70.00 এর Optical fiber cables  AT Vat AIT CD SD RD 48.%, যাহা প্রত্যাহার করে ০% করা।
 
প্রতিক্রিয়া:
ইন্টারনেট সেবা প্রদানে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানিতে ৪৮.% কর সহ ২০২২-২৩ অর্থবছরে আরোপিত ১০ শতাংশ SD  সম্পুরক শুল্ক  প্রত্যাহার করে ০% করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু  ২০২৩-২৪ অর্থবছরে  কোড ৮৫৪৪.৭০ এর আওতায় অপটিক্যাল ফাইবার ক্যাবলের স্থানীয় উৎপাদন পর্যায়ে উহার উপর আরোপণীয় ৫ (পাঁচ) শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করলেও গ্রাহকদের ইন্টারনেট খরচে এর কোন প্রভাব পড়বেনা। অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানীতে ৪৮% ও আরোপিত ১০ শতাংশ SD সম্পুরক শুল্ক  প্রত্যাহার না করার ফলে গ্রাহকদের ইন্টারনেট খরচ বৃদ্ধি পাবে। দেশে যে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরী হয় তা অধিকাংশ ক্ষেত্রে মানসম্মত নয় পাশাপাশি চাহিদার তুলনায়ও কম। সম্পুরক শুল্ক প্রত্যাহার না করায়  বিটিআরসি প্রদত্ত সারাদেশে এক দেশ এক রেইট বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে। গ্রাহকরা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিতে নিরৎসাহিত হবে। এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের উপর বিরুপ প্রভাব পড়বে। আমাদের দাবি সংশোধিত বাজেটে অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানির উপর ৪৮% কর সহ আরোপিত ১০% সম্পুরক শুল্ক প্রত্যাহার করার জন্য মাননীয় অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি।
 
(৪) HS Code 8517.62.30  এর ইন্টারনেট মডেম, ইথারনেট ইন্টারফেসকার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার, ব্যাটারি সহ সকল ইন্টারনেট ইকুইপমেন্টোর উপর বর্তমানে আরোপিত ১৫,৫০% CD প্রত্যাহার করে ০% করা। এবং HS Code: 8517. 62.50 Gi (ONU, OLT ) VAT & ATV 37% যাহা প্রত্যাহার করে ০% করা।
 
প্রতিক্রিয়া:
ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্য নেটওয়ার্ক ইকুইপমেন্ট-এর প্রয়োজন। নেটওয়ার্ক যন্ত্রপাতির সহজলভ্যতা ও সুলভ মূল্য আইসিটি উন্নয়নে প্রধান হাতিয়ার। ইন্টারনেট যন্ত্রপাতি যেমন,  মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার ব্যাটারির উপর বর্তমানে ১৫.৫০% ভ্যাট ও শুল্ক আরোপিত রয়েছে; তাছাড়া ONU, OLT উপর বর্তমানে ৩৭.% ভ্যাট ও শুল্ক আরোপিত রয়েছে যা এ শিল্পের প্রসারে একটি বড় প্রতিবন্ধকতা এবং তা কমিয়ে ০% করার আবেদনের বিষয়টি সংশোধন বাজেটে পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।
 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি