সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
34 C
Dhaka

চলছে মুক্তিযুদ্ধভিত্তিক মৌখিক ইতিহাসের ডিজিটাল আর্কাইভ নির্মাণ

টেকভিশন২৪ ডেস্ক: ভয়েসেস অব বাংলাদেশ শীর্ষক একটি মুক্তিযুদ্ধভিত্তিক মৌখিক ইতিহাসের ডিজিটাল তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহায়তায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে চলছে মৌখিক ইতিহাস সংগ্রহের কার্যক্রম।

দেশের মহান মুক্তিযুদ্ধ, প্রেক্ষাপট ও সমকালীন সমাজের ভিত নির্মাণে নারী ও প্রান্তিক মানুষের অবদান নথিবদ্ধ করার একটি সামগ্রিক প্রয়াসের নাম ‘ভয়েসেস অব বাংলাদেশ‘। কর্মসূচির সমন্বয়ক আইক্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আলামনাই আইরিন খান জানান, ‘মৌখিক ইতিহাস সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন; পরবর্তী পাঁচ দশকে ঘটে যাওয়া নানা রাজনৈতিক ও আর্থ-সামাজিক ঘটনা তুলে ধরা হচ্ছে।

দেশের নানান প্রান্তের মুক্তিযোদ্ধা, নারী জনগোষ্ঠী, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী গবেষক-পেশাজীবী-লেখক, সমাজের অগ্রগণ্য ব্যক্তি, সংস্কৃতি কর্মী, শিক্ষার্থী ‍ও সাধারন মানুষের কাছ থেকে সংরক্ষণ করা হচ্ছে নানান ভাষ্য।

মৌখিক ইতিহাস সংগ্রহের মাধ্যমে বহুমাত্রিক ডিজিটাল আর্কাইভ তৈরির মাধ্যমে অজানা ভাষ্য ও গল্প দেশের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ হচ্ছে।

ওরাল হিস্টোরি বা মৌখিক ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে ভয়েসের অব বাংলাদেশের কার্যক্রম নিয়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি খুলনাতে এক্সিবিশন, সেমিনার, ফিল্ম প্রদর্শনী ও আর্কাইভিং সেশন আয়োজন করা হয়েছে।

প্রকল্পের গবেষক আশা জাহিদ বলেন, মুক্তিযুদ্ধের নানান প্রেক্ষিত নানান অঞ্চল থেকে সংগ্রহ করে অনলাইনে ডিজিটাল মাধ্যমে আর্কাইভিং করা হচ্ছে। এই কার্যক্রমে সাধারণ তরুণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহ আছে এমন ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারেন।

বিস্তারিত জানা যাবে: https://www.facebook.com/vobjourneyto50; এসব সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, হাবিবুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাবিতা রেজ‌ওয়ানা, পুলিশ কর্মকর্তা আশরাফী খানম এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের নানান বিষয়গুলো যেমন তুলে ধরা হয় তেমনি স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তনিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি