সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
20 C
Dhaka

ঘরে বসেই কুরবানির পশু কেনা যাচ্ছে বিকাশ পেমেন্টে

টেকভিশন২৪ ডেস্ক রিপোট : করোনা সংক্রমণের এই কঠিন সময়ে ঘরে বসেই বিকাশে পেমেন্ট করে কুরবানির পশু কিনতে পারছেন গ্রাহকরা। ১১টি অনলাইন হাট থেকে কুরবানির পশু কেনার পাশাপাশি হোম ডেলিভারি ও মিট প্রসেসিং সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা।

১১টি অনলাইন হাটের মধ্যে ‘দারাজ’, ‘অথবা’, ‘প্রিয়শপ’, ‘গরুর হাট’ ও ‘সাদিক এগ্রো’ থেকে গরু ও ছাগল, ‘আজকের ডিল’ ও ‘বিডি গরুর হাট’ থেকে গরু এবং ‘যোগান’, ‘হাংরিনাকি’ ও ‘খাশি হাট’ থেকে ছাগল কিনে বিকাশে পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।

অনলাইন হাটগুলোর সংশ্লিষ্ট লিংক বা ওয়েবসাইটে গিয়ে পশু পছন্দ করতে পারছেন গ্রাহকরা। বিক্রেতার নম্বরে কথা বলা বা কিছু ক্ষেত্রে ভিডিওতে পশু দেখার সুযোগও রয়েছে। যাচাই বাছাইয়ের পর পশু নির্বাচন করে বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহক।

কেবল কুরবানির পশু কেনাই নয়, কসাই বুকিং থেকে শুরু করে এই অনলাইন হাটগুলোর পাশাপাশি ‘ট্রাক লাগবে’ থেকে পেতে পারেন কুরবানির পশু সময়মতো হোম ডেলিভারির সুবিধাও। হোম ডেলিভারি সেবার পেমেন্টও বিকাশ দিয়েই পরিশোধ করতে পারছেন গ্রাহক।

এছাড়া, বিকাশ পেমেন্টে ‘সাদিক এগ্রো’ ঢাকা শহরের মধ্যে ফ্রি হোম ডেলিভারিসহ মিট প্রসেসিং ফি-এ ১০% ছাড় দিচ্ছে।

https://www.bkash.com/online_hat এই লিংকে ক্লিক করে অনলাইন হাটের তালিকাসহ মিট প্রসেসিং সুবিধা, ডেলিভারি চার্জ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।

উল্লেখ্য, বিডি গরুর হাট, প্রিয়শপ, অথবা, যোগান, হাংরিনাকি ও খাশি হাট থেকে শুধুমাত্র ঢাকার গ্রাহকরা পশু কিনতে পারছেন। তবে আজকের ডিল, সাদিক এগ্রো ও গরুর হাট থেকে সারা দেশের গ্রাহকরা এবং দারাজ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের গ্রাহকরা অনলাইনে কুরবানির পশু কিনতে পারছেন।

করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে সহজে ও নিরাপদে পছন্দের কুরবানির পশু কেনার সুযোগ থাকায় গতবছরের মতো এবারও সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি