সোমবার, অক্টোবর ৫, ২০২৬
30.7 C
Dhaka

গ্রীসে অনুষ্ঠিতব্য ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এর জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এর আগে ১৩-১৭ সেপ্টেম্বর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব ও ২৯-৩০ সেপ্টেম্বর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ও ড্রোন মেজ ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে গত ১৩-১৫ অক্টোবর তিনদিনের একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয় রাজধানী ঢাকায়। সেখানে প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত একদল প্রশিক্ষক। এরপর শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যরা হল – উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান ও ফাতিন আল হাবীব নাফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী প্রপা হালদার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ, মাইশা সোবহান, সাদিয়া আক্তার স্বর্ণা ও আফরিদা জারা মাইশা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশকুর মালিক মোস্তফা, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আন-নাফিউ ও রুবাইয়্যাত হাবিব রহমান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রউজাত নুবালা ও খন্দকার শামিল মাহাদি বিন খালিদ।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

আন্তর্জাতিক রোবট অলম্পিয়াদের জন্য নির্বাচিত এই ১৮ সদস্যের বাংলাদেশ দল জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিতব্য ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গ্রীসের এথেন্স শহরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি