সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩ এ অংশ নিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩’-এ বাংলাদেশ থেকে তিনটি দল অংশ নিচ্ছে। পানামায় আগামী ০৭ নভেম্বর তারিখ থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলো হলো- ‘মেকাস্ক্র্যাচ _৪০৪’, ‘রোবনিয়াম বাংলাদেশ’ এবং ‘বাইট ব্যানডিটস্’। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে প্রতিযোগীরা সশরীরে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী রয়েছেন।

এই অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজক বিডিওএসএনের নিজস্ব কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রোবট দলকে সবার সাথে পরিচয় দেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক জনাব মমলুক ছাবির আহমদ। এ সময় শিক্ষার্থীদের মেধার উপর ভর কর বাংলাদেশ আরো অনেক দূরে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন জনাব মমলুক ছাবির আহমদ। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের অনুপ্রেরনাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

এবারের টিম ‘মেকাস্ক্র্যাচ _৪০৪’র সদস্যরা হলেন – নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক‍্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরী। টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’ এ রয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম। আর টিম ‘বাইট ব্যানডিটস্’র সদস্যরা হলেন – উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়া, নটরডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন। দলগুলোর দলনেতা হিসেবে আছেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী।
এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩’ বাংলাদেশ এর জাতীয় পর্ব’। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দলনেতা রেদওয়ান ফেরদৌস বলেন, ‘২০২০ সালে আমরা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়েছি। বাংলাদেশ ডব্লিউআরও-এর এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য। সেবার প্রতিযোগিতার আসর হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ। প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ দশম স্থান অর্জন করেছে। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। এর পরের বছর ২০২২ সালে প্রথমবারেরমতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ। আর এ বছর দ্বিতীয়বারের মত সরাসরি অংশ নিবে আমাদের দেশের ছেলেমেয়েরা।

উল্লেখ্য, ২০২৩ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের জাতীয় পর্বের পৃষ্ঠপোষক অগমেডিক্স বাংলাদেশ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাচ সেন্টারের সহযোগিতায় অলিম্পিয়াডটি আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি