বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
24 C
Dhaka

গ্রাহক স্বার্থ নিশ্চিতে ১৫ অক্টোবর থেকে তিনমেয়াদের ডাটা অফার থাকছে: টেলিযোগাযোগ মন্ত্রী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, গ্রাহক স্বার্থ নিশ্চিত করতে আগামী ১৫ অক্টোবর থেকে ৭, ১৫ ও আনলিমিটেড মেয়াদের মোবাইলফোনের ডাটা অফার থাকছে । গ্রাহকদেরকে তিন দিন মেয়াদের জন্য মোবাইল অপারেটেরসমূহ যে পরিমান ডাটা অফার করে একই পরিমান ডাটা তিন দিন মেয়াদের পরিবর্তে সাত দিনের মেয়াদে প্রদান করা হবে। এর ফলে গ্রাহকগণ অধিক সময় সীমার মধ্যে ক্রয়কৃত ডাটা খরচ করার সুযোগ পাবেন এবং অব্যবহৃত ডাটা হারানোর সম্ভাবনা নেই। সেই সাথে ডাটা বিভ্রান্তি হ্রাসে বিদ্যমান তিন দিন , সাত দিন, ১৫ দিন ও ৩০ দিনের পরিবর্তে প্যাকেজের মেয়াদ সাত দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে এবং প্যাকেজের সর্বোচ্চ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ফ্ল্যাক্সিবল প্লানসহ ৪০ টিতে নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।


মন্ত্রী গতকাল ঢাকায় বিটিআরসি মিলনায়তনে মোবাইলফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত হালনাগাদকৃত নির্দেশিকা ২০২৩ বাস্তবায়ন বিষয়ক উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, এমটবের সভাপতি ও বাংলালিংকের সিইও এরিক অস, রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম, গ্রামীনফোনের সিইও ইয়াসির আজমান, এমটবের সেক্রেটারি জেনারেল লে. কর্নেল (অব) মোহাম্মদ জুলফিকার বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।


ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার মোবাইল অপারেটরদের উদ্দেশ্য করে বলেন, আপনি যখন প্যাকেজ বিক্রি করবেন গ্রাহকদের কাছে সে প্যাকেজটার গ্রহণযোগ্যতা থাকতে হবে। ডাটা নিয়ে মানুষের প্রশ্ন হচ্ছে ডাটার মেয়াদ কেন থাকবে। জনগণ যাতে বিভ্রান্ত না হয় কিংবা জনগণ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হওয়া উচিৎ। আমাদের সততাই হওয়া উচিৎ ব্যবসা প্রসারের হাতিয়ার। । বিদ্যমান প্যাকেজ গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় প্রতিনিয়ত গ্রাহকদের অভিযোগ আমরা পাচ্ছি। আমার কেনা ডাটা আমি ব্যবহার করবো যত দিন খুশি এটাই হওয়া প্রত্যাশিত। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও মোবাইল ডাটা গুরুত্বপূর্ণ। ভয়েজ কলের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্ব নিম্ন রেট আমরা নির্ধারণ করেছি। ব্রডব্র্যান্ড মোবাইলের ক্ষেত্রেও একদেশ একরেট নির্ধারণ করে আমরা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছি- পুরস্কৃত হয়েছি। তিনি বলেন প্যাকেজ যত বেশি থাকে মানুষ তত বিভ্রান্ত হয়। ব্যবসা প্রসারে গ্রাহক সন্তুষ্টি অর্জন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশের জন্য ডিজিটাল সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষার এই উদ্ভাবক বলেন, মোবাইল ইন্টারনেট সেবার পরিধি ব্যাপক। সেবার মান নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট কানেক্টিভিটি সম্প্রসারণে সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, তিন দিনের ডাটা ৭ দিনে ব্যবহারের নির্দেশনা গ্রাহকের স্বার্থে। তিনি জানান অংশীজনদের সাথে ১৪টি বৈঠকের পর এই নির্দেশনাটি প্রণয়ন করা হয়।


বিটিআরসির মহাপরিচালক মূল প্রবন্ধে নির্দেশনাটির প্রেক্ষাপট সবিস্তারে তুলে ধরেন।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি