শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

গ্রামে বসেই পাওয়া যাবে বিডিটিকেটস-এর দূরপাল্লার বাসের টিকেট 

টেকভিশন২৪ ডেস্ক: রবি’র প্রিমিয়াম ই-টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস-এর টিকেটিং সেবা এখন থেকে জয়তুন বিজনেস সলিউশনসের প্রতিষ্ঠিত ‘ভিলেজ ডিজিটাল বুথ (ভিডিবি) থেকে পাওয়া যাবে। এর ফলে স্থানীয় মানুষকে কষ্ট করে জেলা-উপজেলা পর্যায়ে গিয়ে দূরপাল্লার বাসের টিকেট সংগ্রহ করার প্রয়োজন পড়বে না।

তৃণমূল পর্যায়ে দূরপাল্লার বাসের টিকেট সেবা পৌঁছে দিতে যৌথ উদ্যোগে কাজ করবে রবি’র  ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চার্স এর প্রিমিয়ার অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস ও জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেড।

রবি আজিয়াটার অঙ্গপ্রতিষ্ঠান আর-ভেঞ্চার্স এর কর্পোরেট হেডকোয়ার্টারে সম্প্রতি এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন আর-ভেঞ্চার্স পিএলসির প্রধান নির্বাহী (সিইও) কাজী মাহবুব হাসান ও জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আকবর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবির এমডি ও সিইও রাজীব শেঠি ও জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: আরফান আলী।

২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেড ১৫টি জেলায় দুই শতাধিক ভিলেজ ডিজিটাল বুথ (ভিডিবি) স্থাপন করে ৬৪ হাজার গ্রাহককে সেবা দিচ্ছে। এসব ভিডিবি তৃণমূল পর্যায়ে আর্থিক সেবাকে সহজলভ্য করে দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে। এখন থেকে এসব ভিডিবিতে মিলবে দূরপাল্লার বাসের টিকেট। স্থানীয় মানুষকে এখন কষ্ট করে জেলা-উপজেলা পর্যায়ে গিয়ে বাসের টিকেট সংগ্রহ করার প্রয়োজন পড়বে না। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারাও পাচ্ছেন বাড়তি আয় ও কর্মসংস্থানের সুযোগ।

রবি আজিয়াটা লিমিটেডের এমডি ও সিইও রাজীব শেঠি এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রবি সারা বাংলাদেশে ডিজিটাল রূপান্তর আনতে প্রতিশ্রুতিবদ্ধ। জয়তুন এবং আর-ভেঞ্চার্স এর এই পার্টনারশিপ গ্রাহকদের সহজলভ্যতা ও সুবিধা প্রদানের ব্যাপারে নিবেদিতপ্রাণ প্রয়াস।’

এ ব্যাপারে জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরফান আলী বলেন, ‘বাংলাদেশের গ্রামাঞ্চলে আর্থিক বিভাজন দূর করাই আমাদের লক্ষ্য। রবি এবং আর-ভেঞ্চারস এর সাথে পার্টনারশিপ করার মাধ্যমে আমরা বাস টিকেটের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোকে সকলের জন্য সহজলভ্য করে তোলার চেষ্টা করছি।’

বিডিটিকেটস বাস বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং এর মত বিভিন্ন পরিষেবা প্রদান করে। যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে গ্রাহকরা যেনো টিকিট ক্রয় করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করে এই প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর-ভেঞ্চার্স এর হেড অফ প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড মুনতাসির আহমেদ, হেড অফ ডিপ অ্যানালিটিক্স সৈয়দ ইফতেখার আমিন, হেড অফ পার্টনারশিপস অ্যান্ড ইন্টিগ্রেশন মো: তানভীর হোসেন, হেড অফ টেক আহনাফ তাজওয়ার এবং হেড অফ এইচ আর মো: ইসমাইল হোসেন ।

জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর – শামীম আরা খানম ও সাবিত ইসরার, বিজনেস অ্যান্ড প্রোডাক্ট কনসালটেন্ট – মো: আরিফুল মাজিদ, এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অফ বিজনেস অ্যান্ড ইনচার্জ – মো: খাদেমুল ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি